৯ দিন পরে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

খবর টি পড়েছেন : ১৭৮
৯ দিন পরে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Thakurgaon_District_Map_Bangladesh-30ঠাকুরগাঁও প্রতিনিধি : আবশেষে ৯ দিন পরে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটের অবসান ঘটলো। স্থাণীয় প্রশাসনের হস্তক্ষেপে মটর পরিবহন মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বাবলু ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

বুধবার জেলা প্রশাসনের আহবানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দির্ঘ আলোচনার পর মটর মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের ঘোষিত দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ধর্মঘট তুলে নেয়।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্রবিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থি ছিলেন,পুলিশ সুপার আব্দুল রহিম শাহ চৌধূরী,পৌর মেয়র এসএমএ মঈন, মটর পরিবহ মালিক সমিতি ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ।

ধর্মঘট তুলে নেওয়ার পর সন্ধ্য ৭ থেকে সব ধরণের যান চলাচল শুরু হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য ভটভটি,নসিমন,থ্রি-হুইলার সহ অবৈধ ঘাতক যানবাহন চলাচলের প্রতিবাদে গত ২৫ আগষ্ট (মঙ্গলবার ) থেকে এই জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক,ট্যাংকলরি পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও বগুড়ায় বিএনপি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads