শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

las-uddarস্টাফ রিপোর্টার : শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ নুরু ইসলাম (৩৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কামারেরচর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মৃত নুরু ইসলাম স্থানীয় খন্দকার আমজাদ হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

কামারেরচর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হাবিব) জানান, বুধবার সন্ধ্যায় ৬ সন্তানের জনক নুরু ইসলাম (৩৮) বন্যার পানিতে পাট ভেজানো শেষে গোসল করতে নামলে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। পরে রাতভর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি পরও তার সন্ধান পেতে ব্যর্থ হন। পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কামারেরচর বাজার ঘাট এলাকার একটি ধনিচা ক্ষেতে তার লাশ ভেসে ওঠে। এলাকাবাসী তার লাশ উদ্ধার করে সকাল ১১টায় জানাজা শেষে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। জানা গেছে, নুরু ইসলাম সদ্য আরও দুই যমজ সন্তানে পিতা হয়েছেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বকশীবাজার সংঘর্ষে ফখরুলসহ ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ ৯ দিন পরে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads