প্রধানমন্ত্রীকে বোন ও জয়কে ভাগ্নে বলে ফেসবুকে পোস্ট, কুষ্টিয়ায় গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ২০৫
প্রধানমন্ত্রীকে বোন ও জয়কে ভাগ্নে বলে ফেসবুকে পোস্ট, কুষ্টিয়ায় গ্রেফতার ১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

greftar 5কুষ্টিয়া প্রতিনিধি : জেলার কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন ও সজীব ওয়াজেদ জয়কে ভাগ্নে সম্বোধন করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তথ্য ও প্রযুক্তি আইনে ইমরান হোসেন আরিফ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ২০ আগস্ট ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয় তাহলে শেখ হাসিনা আমার বোন ও সজীব ওয়াজেদ জয় আমার ভাগ্নে’- এমন সম্বোধন করে ফেসবুকে পোস্ট দেন ইমরান হোসেন আরিফ। পরে তার বিরুদ্ধে বুধবার দুপুরে তথ্য ও প্রযুক্তি আইনে কুষ্টিয়া শহরের অনিক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কুমারখালী থানা পুলিশ ইমরান হোসেন আরিফকে গ্রেফতার করে।
ইমরান হোসেন আরিফ কুমারখালীর দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

তত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন

Shamol Bangla Ads

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া পওর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী একে এম ওয়াহেদ উদ্দীন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাপাউবো শ্রমিক কর্মচারীলীগ (রেজি-বি ১৮৮৭) কুষ্টিয়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার বাপাউবো কুষ্টিয়া আঞ্চলিক কমিটির কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপাউবো শ্রমিক কর্মচারীলীগ (রেজি-বি ১৮৮৭) কুষ্টিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী। এসময় উপস্থিত ছিলেন বাপাউবো কুষ্টিয়ার মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পাউবো কুষ্টিয়া পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক, শফিকুল ইসলাম,উপ-পরিচালক শেখ আব্দুল ওয়াহেদ, পাউবো ঝিনাইহের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ বক্তব্য রখেন। অন্যানের‌্য মধ্যে পাউবো কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী মাহিদুল ইসলামসহ পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

ইবির ছাত্রলীগ ২ নেতার বিরুদ্ধে জিডি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টসহ একাধিক অভিযোগে জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার বাদী হয়ে বুধবার দুপুর ২টায় এ জিডি করেন। তারা হলেন- ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আহমেদ মাহফুজ সাজন ও সজিবুল ইসলাম সজীব।
জিডিতে উল্লেখ করা হয়- বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট, গাড়ি ভাঙচুর, ভিসি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরামের নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য দিয়ে লিফলেট বিতরণ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষে চাকরিপ্রত্যাশী বহিরাগতদের সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় এ জিডি করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ইবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শরিফুল হক জনক জিডির বিষিয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজিবুল ইসলামরে বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র বহন, প্রকাশ্যে অস্ত্রবাজি, শিক্ষক পেটানো, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের গাড়িতে অগ্নিসংযোগ, চাঁদাবাজি, পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদল নেতাকর্মীর ওপর গুলিবর্ষণ, পুলিশ পেটানো, অবৈধ ব্যবসাসহ অর্ধশত অভিযোগ রয়েছে।
কুষ্টিয়ায় তারেক রহমানেরকারামুক্তি দিবসের আলোচনা
তারেক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় শহরের এনএস রোডে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারেক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুল মুঈদ বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। বক্তারা বলেন, অচিরেই তারেক বীরের বেশে দেশে আসবেন। দেশের ১৬ কোটি মানুষ তার জন্য অধিরভাবে অপেক্ষা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জার্মানীকে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ পরবর্তী সংবাদ ইরাকে যাচ্ছে আরও ৩৫০ মার্কিন সেনা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads