ইরাকে যাচ্ছে আরও ৩৫০ মার্কিন সেনা

খবর টি পড়েছেন : ১৭৩
ইরাকে যাচ্ছে আরও ৩৫০ মার্কিন সেনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Us Armeeতৈয়বুর রহমান টনি, নিউইর্য়কঃ হোয়াইট হাউসের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কূটনীতিকদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার উপস্থিতি এক হাজার পার করতে যাচ্ছে। ইরাকের রাজধানী বাগদাদে আরও ৩৫০ জন মার্কিন সেনা পাঠাতে গত মঙ্গলবার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যাপক তত্পরতার মুখে সেখানে মার্কিন দূতাবাস, অন্যান্য স্থাপনা ও কূটনীতিকদের নিরাপত্তায় অতিরিক্ত সেনা চেয়ে গত মাসে অনুরোধ জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাগদাদে আরও ৩৫০ জন মার্কিন সেনা পাঠাতে প্রতিরক্ষা দপ্তরকে আদেশ দেন ওবামা।ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেক ভূখণ্ড এখন আইএস জঙ্গিদের দখলে। সিরিয়া ও ইরাকের দখলকৃত ভূখণ্ড নিয়ে তারা ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ইরাকে আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে গত ৮ আগস্ট থেকে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আইএসকে মোকাবিলায় ইরাক সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।আইএসের জঙ্গিদের হাতে স্টিফেন সটলফ নামের আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওচিত্র মঙ্গলবার প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরাকে আরও মার্কিন সেনা পাঠানোর ঘোষণাটি আসে। এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে তারা।তালেবানদের আগ্রহ: ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে মিশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে তালেবান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। সংগঠনের প্রধান মিরওয়াইস জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় যদি সত্যিই ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করতে পারে আইএস, তবে তারা তাদের সঙ্গে মিশে যাবেন। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার জঙ্গিদের সঙ্গে তাদের সংযোগ রয়েছে বলে জানিয়েছেন মিরওয়াইস।হিজব-ই-ইসলামি সংগঠনের কর্তার কাছ থেকে এমন মনোভাবের পরিচয় পেয়ে রীতিমতো চিন্তায় রয়েছে আফগান প্রশাসন। চলতি বছরের শেষে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলেও প্রশাসনের সঙ্গে তাদের লড়াই জারি থাকবে বলে ঘোষণা করেছিল তালেবান। বর্তমানে দেশের অন্তত ১৪টি পৃথক ফ্রন্টে ন্যাটো ও আফগান প্রশাসনের সঙ্গে লড়াই করছে জঙ্গিরা। পুল-ই-খুমরি এমনই একটি ফ্রন্ট।রাজধানী কাবুল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে থাকলেও দুর্গম পার্বত্য এলাকার মাঝে থাকা পুল-ই-খুমরি পৌঁছতে সারা দিন লেগে যায়। ফলে এই এলাকা জঙ্গিদের নিশ্চিন্ত আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানে এমন এলাকার সংখ্যা যথেষ্ট। তাই জঙ্গিদের উত্খাত করতে নাজেহাল অবস্থা হয়েছে প্রশাসনের। হিজব নেতার ইচ্ছা মতো তালেবান যদি আইএসের সঙ্গে মিশে যায় তাহলে এই অঞ্চলে সন্ত্রাসের ধরন ও সংজ্ঞাই বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এমন হলে পশ্চিম এশিয়ার মতো একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা আইএসের মুক্তাঞ্চলে পরিণত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে বোন ও জয়কে ভাগ্নে বলে ফেসবুকে পোস্ট,… পরবর্তী সংবাদ ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads