ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের বৃহৎ মানব পতাকা : বাংলাদেশের পরে পাকিস্তান, এবার নেপাল বিশ্ব রেকর্ডের পথে

খবর টি পড়েছেন : ২১১
বিশ্বের বৃহৎ মানব পতাকা : বাংলাদেশের পরে পাকিস্তান, এবার নেপাল বিশ্ব রেকর্ডের পথে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nepal manob potaka_তৈয়বুর রহমান টনিঃ বিশ্বের বৃহৎ মানবপতাকা গড়ে বাংলাদেশের পরে পাকিস্তান এবার নেপাল বিশ্ব রেকর্ডের পথে। ২৭ হাজার ১১৭ জনের তৈরি ছিল বাংলাদেশের আর ২৮ হাজার ৯৫৭ জনের তৈরি মানবপতাকা ছিল পাকিস্তানের এবার ৩০ হাজার মানুষের তৈরি মানব পতাকার রেকর্ড করতে যাচ্ছে নেপাল।৩০ হাজার মানুষ, জাতীয় সঙ্গীতের তালে, হাতে হাত মিলিয়ে গড়ে তুললেন জাতীয় পতাকা। নেপালের পতাকা। বিশ্বের সবচেয়ে বড় ‘মানবপতাকা’। ইতিমধ্যেই পতাকার ভিডিও, ছবি ও তথ্য তুলে দেওয়া হয়েছে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে।চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ২৮ হাজার ৯৫৭ জনের তৈরি মানবপতাকার রেকর্ডই ছিল বিশ্বের বৃহত্তম মানবপতাকার নজির। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের। গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানী ঢাকায় ২৭ হাজার ১১৭ জন স্বেচ্ছাসেবী নিয়ে সেই মানবপতাকা তৈরি করা হয়েছিল। নেপালের মানববন্ধনের এই পতাকা আসলে এক নতুন শপথ নেপালবাসীর কাছে। জানালেন, অনুষ্ঠানের উদ্যোক্তা ভবেশ খানাল। তিনি বলেন, ‘সমস্ত মানুষ একই দেশের নাগরিক, সবাই এক, দেশের শক্তি।

Shamol Bangla Ads

সবাই রয়েছেন একই পতাকাতলে, একতার এই বার্তাই আমরা দিতে চেয়েছিলাম।দীর্ঘ বছরের গৃহযুদ্ধ শেষে গণতন্ত্রের পথে পা বাড়িয়েছে হিমালয়ের কোলের এই দেশটি। দেশের নতুন সংবিধান রচনা শুরু হয়েছে। নতুন সংবিধানে দেশবাসীর মধ্যে কোনো জাতিভেদ, বিভাজন থাকবে না, এমনই আশ্বাস দিয়েছেন দেশের জনপ্রতিনিধিরা।
সে কারণে, এই মানব পতাকা তৈরির অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণও হয়ে উঠেছে দেশবাসীর কাছে। মানব পতাকায় অংশগ্রহণকারী অনিতা গৌতমের কথায়, ‘অদ্ভূত সুন্দর এক অভিজ্ঞতা। যখন জাতীয় সংগীতের সুর বাজছিল। আমরা বিভিন্ন রঙের কার্ডবোর্ড নিয়ে পতাকা তৈরি করলাম, তখন বুকের মধ্যে এক অন্য অনুভূতি হচিছল। মনে হচিছল এ আমার দেশ। আমরা সবাই এই দেশের নাগরিক।’ এই অনুষ্ঠানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অনিল শাহ। পেশায় ব্যাংককর্মী। বললেন, ওই পতাকা দেখে চোখে জল এসে গিয়েছিল। নেপালি বলে ভীষণ গর্ব হচ্ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলার চরাঞ্চলের জীবনচিত্র পাল্টে দিয়েছে সব্জীর আবাদ পরবর্তী সংবাদ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জাতিসংঘের আইওএমের চিকিত্সা সেবা কার্যক্রম…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads