ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার চরাঞ্চলের জীবনচিত্র পাল্টে দিয়েছে সব্জীর আবাদ

খবর টি পড়েছেন : ১৯৪
নকলার চরাঞ্চলের জীবনচিত্র পাল্টে দিয়েছে সব্জীর আবাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nakla Sobji Abadস্টাফ রিপোর্টার : সব্জীর চাষ পাল্টে দিয়েছে শেরপুরের নকলা উপজেলার চরাঞ্চলের জীবনচিত্র। যে চরের জমি একসময় পতিত থাকতো, ফসল হতোনা, এখন সারা বছর সেই চরের জমিতে চাষ হচ্ছে নানা জাতের সব্জী। সেসব সব্জী বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চরের অধিবাসীরা। এখন আর চরে অভাব নেই। মানুষজন ব্যস্ত কাজে কর্মে, আবাদ পরিচর্যায়, ফসল উত্পাদনে।

Shamol Bangla Ads

কয়েক বছর আগেও পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা, চর অষ্টধর, চন্দ্রকোণা, চর বসন্তিসহ বিস্তীর্ণ চরাঞ্চলে তেমন কোন ফসল উত্পাদন হতো না। ওইসব চরের অধিবাসীদের অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। কিন্তু প্রায় ১৫/১৬ বছর ধরে কৃষি বিভাগের শস্য বহুমুখীকরণ ও স্থানীয় কৃষকদের অদম্য চেষ্টায় চরে আস্তে আস্তে সব্জীর আবাদ সম্প্রসারণ হতে থাকে। দিন যতোই যাচ্ছে চরের জমিতে নানাজাতের সব্জীচাষের আবাদী জমির পরিমানও বাড়ছে। আলু, পটল, কচু, ভুট্টা, লাউ, শসা, কুমড়া, বেগুন এখন সারা বছরব্যাপী চাষাবাদ হচ্ছে। এতে করে এলাকার মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আসছে। ফলে চরের শিক্ষার হারও দিন দিন বাড়ছে। চরের লোকজন এখন অর্থনৈতিক স্বাচ্ছন্দতার কারণে ছেলে-মেয়েদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগী হচ্ছেন। চরঅষ্টধর গ্রামের সব্জীচাষী মোশারফ হোসেন জানান, সব্জীচাষে গত মৌসুমে তার আড়াই লাখ টাকা লাভ হয়েছে। নিজের ছোট বাড়িটি এখন পাকা করেছেন। সব্জীচাষের পয়সায় ছেলেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবারও লাভের মুখ দেখবেন তিনি। দক্ষিণ নারায়ণখোলা গ্রামের কৃষানী আফুজা বেগম জানান, সব্জীচাষেই তার সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। লাভের টাকায় সংসার চালিয়েও ৩ ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। চরবসন্তি গ্রামের সব্জীচাষী আক্রাম হোসেন বলেন, একসময় তার যে জমিগুলো পতিত থাকতো, সেগুলোই এখন সব্জীর ক্ষেত। ভুট্টা, পেয়াজ, মুখী, আলু আবাদ করে তিনিও সংসারে স্বচ্ছলতা পেয়েছেন।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, নকলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের প্রায় ৪শ হেক্টর জমিতে এখন বছরব্যাপী সব্জীর আবাদ হচ্ছে। চরের মাটি বেলে-দোঁআশ হওয়ায় সেখানে ধান চাষ না হওয়ার কারণে একসময় জমিগুলো পতিত থাকতো। কিন্তু সেইসব পতিত জমিতে এখন সব্জীর আবাদ করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। এক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে সব্জীচাষীদের উন্নত ও আধুনিক চাষ পদ্ধতি এবং সঠিক পরিচর্যা সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হয়ে থাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা পরবর্তী সংবাদ বিশ্বের বৃহৎ মানব পতাকা : বাংলাদেশের পরে পাকিস্তান,…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads