ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জাতিসংঘের আইওএমের চিকিত্সা সেবা কার্যক্রম বন্ধ!

খবর টি পড়েছেন : ২১৭
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জাতিসংঘের আইওএমের চিকিত্সা সেবা কার্যক্রম বন্ধ!
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতিসংঘের অর্থায়নে আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে এ চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারী হাসপাতালের পাশাপাশি আইওএম এর বাড়িতি চিকিৎসা ও ওষুধ সরবরাহ সুবিধা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা মারাতœক দূর্ভোগে পড়েছে। অভিযোগ উঠেছে, পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: পূর্ণ বর্ধণ বড়–য়া আইওমের কর্মকর্তা-কর্মচারীদেরকে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রাখার জন্য গত তিন দিন পূর্বে মৌখিক নির্দেশ দেন। আর নির্দেশেই তিন দিন ধরে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। এদিকে এ খবর গতকাল সোমবার পেকুয়ার সর্বত্রে ছড়িয়ে স্থানীয় সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষের নাগরিক সুবিধা বিরোধী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সচেতন সমাজ অবিলম্বে জাতিসংঘের অর্থায়নে আইওএমের পরিচালিত স্বাস্থ্য সেবা চালুর পাশাপাশি পেকুয়া গণমানুষের একমাত্র সরকারী হাসপাতালটি দূর্নীতিমুক্ত করার জন্যও জোর দাবী জানান।

Shamol Bangla Ads

এ নিয়ে পেকুয়া সচেতন নাগরিক ফোরাম নামের একটি সামাজিক সংগঠন নানান কর্মসূচীও ঘোষনা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামীকাল বুধবারের মধ্যে আইওএমের চিকিৎসা কার্যক্রম চালুর অনুমতি না দিলে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবীতে আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় পেকুয়া উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, দুপুর ১২টার দিকে ইউএনওর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান, ৫ সেপ্টেম্বর পেকুয়ার স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি ও ৯সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট পেকুয়ার টিএইচওর বিরুদ্ধে অভিযোগসহ নানান কর্মসূচী পালনের সিদ্ধান্ত জানানো হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকে জাতিসংঘের অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওম) পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে। সার্বক্ষণিক একজন এমবিবিএস ডাক্তার ও ৩জন সহকারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের বিনামূল্যে মূল্যবান ঔষধসহ সরবরাহ করে আসছিল আইওম। এদিকে গত কয়েক দিন পূর্বে পেকুয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় স্থানীয় সাংসদ মৌলভী ইলিয়াছ প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সভায় এমপির কাছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য হাসপাতালে অনিয়ম, দূণীর্তি ও হাসপাতালের ঔষধ পাচারসহ নানা অভিযোগ উত্থাপন করে প্রতিকার দাবী করেন। এছাড়াও আইওম পরিচালিত স্বাস্থ্য সেবার মান সভায় সন্তোষ প্রকাশ করেন। এসময় এমপি হাসপাতালে প্রধান কর্তা ডা: পূর্ণ বর্ধণ বড়–য়াকে হাসপাতালের এসব অনিয়ম দূর করে রোগীদের সেবাবান্ধব হাসপাতালে পরিণিত করতে নির্দেশ দেন।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত জাতিসংঘের আইওএমের চিকিৎসক ও কর্মচারীরা জানিয়েছেন, এ কর্মসূচী এখানে চালু করার পর থেকে ২৬হাজার দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় স্বাভাবিক কারণে সাধারণ রোগীরা আইওএম মুখী হওয়ায় পেকুয়া হাসপাতালে টিএইচওর মাথা খারাপ হয়ে গেছে। তারা আরো অভিযোগ করেন, আই্ওমের চিকিৎসা সেবার মান সহ্য করতে না পেরে পেকুয়া হাসপাতালের সংশ্লিষ্টরা এখন নানামূখী ষড়যন্ত্র শুরু করেছে।
অভিযোগে ব্যাপারে জানতে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: পূর্ণ বর্ধণ বড়–য়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইওএমের কিছু অনিয়মের কারণে হাসপাতালের রুঠিন কাজের ব্যাঘাত হওয়ায় তাদেরকে আপাতত বন্ধ রাখাতে বলা হয়েছে। দুদিনের মধ্যে সিভিল সার্জনের সাথে আলাপ-আলোচনা করে আবারো চালু করা হবে।

পেকুয়ায় ২০লিটার মদসহ মাদক সম্রাট রশিদ আটক

Shamol Bangla Ads

পেকুয়ায় দেশীয় তৈরী ছুলাই মদ সহ এক মদ বিক্রেতাকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। জানাযায়, ২সেপ্টম্বর দিবাগত রাত ৯টার দিকে পেকুয়া সদরের মাদক পল্লী খ্যাত ভোলাইয়া ঘোনার চরপাড়ার মৃত নুরুল আলমের পূত্র আবদুর রশিদের(২৮) ঘরে পেকুয়া থানার এস.আই খালেদ মোশাররফ ফোর্সসহ হানা দিয়ে ২০লিটার বাংলা মদ সহ তাকে আটক করেছে। এদিকে পুলিশের হাতে মদ সহ আটক রশিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে। মাদক সম্রাট রশিদ দীর্ঘদিন ধরে ভোলাইয়া ঘোনা এরাকায় দেশীয় মদ গাজা ও ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশের চোখ ফাকি দিতে কখনো নিজের ঘরে আবার কখনো তার সেন্ডিকেটের কারো ঘরে মওজুদ করে মাদকজাত দ্রব্য বিক্রি করে থাকে। এব্যাপারে পেকুয়া থানায় যোগাযোগ করা হলে থানা সুত্রে রশিদকে মদ সহ আটকের বিষয়টি নিশ্চিত হওয়াগেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের বৃহৎ মানব পতাকা : বাংলাদেশের পরে পাকিস্তান,… পরবর্তী সংবাদ ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads