ভোলাহাট(চাঁপনিবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাট উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত নবাগত ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৪টায় ইউএও অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বিদায়ী নির্বাহী অফিসার (অতি: দা:) আখতার মামুন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলাম বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান-ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী ও জগলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ওয়ালিউর রহমান, এলজিইডি ইঞ্জিনিয়ার মুঞ্জুর-এ মওলা, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা বিআরডিবি’র সিনিয়ার অফিসার সাধন কুমার রায়।



















