ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গ্রেফতারকৃত ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

খবর টি পড়েছেন : ২০১
নালিতাবাড়ীতে গ্রেফতারকৃত ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

rimandস্টাফ রিপোর্টার : গত ৩১ আগস্ট রোববার গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ীতে গ্রেফতারকৃত ৬ রোড ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। এরা হলো- বকুল (১৯) সাইফুল (১৮) হৃদয় বাবু (১৮), সোহাগ (২৩), শফিকুল (১৮) ও শাকিল (১৮)

Shamol Bangla Ads

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ জানান, গ্রেফতারকৃত ডাকাতদের গত ১ সেপ্টেম্বর সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে শুনানী শেষে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথমদিনের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট গভীর রাতে নালিতাবাড়ী শহরের উঠতি বয়সের কিছু তরুণ উপজেলার বাঘবেড় নামক এলাকায় নালিতাবাড়ী-বারমারী সড়কে গাছে রশি বেঁধে পথচারীদের আটকে ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় এলাকাবাসী হাতেনাতে দুইজনকে ধরে ফেলে। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাথে থাকা অপর ৪জনকে রানীগাঁও এলাকা ও নিজ বাড়ি থেকে পৃথক অভিযান চালিয়ে সোমবার ভোররাত পর্যন্ত গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইকোপার্কে নবদম্পতিকে যৌন নিপীড়ন ও পর্ণোগ্রাফি :… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাছের পোনা অবমুক্তকরন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads