ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে গৃহকর্মী খুনের মামলার ১৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

খবর টি পড়েছেন : ১৬৮
নবীগঞ্জে গৃহকর্মী খুনের মামলার ১৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জের বহুল আলোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোর্য়াটারে হাসপাতালের প্রধান অফিস সহকারী সজল কান্তি দেবের বাসায় দরিদ্র পিতার কন্যা গৃহকর্মী অঞ্জনা রানী সরকারের চাঞ্চল্যকর হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও এখনও আসামিদের গ্রেফতার দূরের কথা তার পরিবাররে লোকদের সন্ধানই পাচ্ছেনা পুলিশ। তারা দেশে আছে না সীমান্ত পাড়ী দিয়ে ভারতে চলে গেছে এ নিয়ে চলছে জনমনে নানা আলোচনা সমালোচনা। থানা পুলিশ প্রথমে অপমৃত মামলা রেকর্ড করেন নবীগঞ্জ থানার ওসি। ঘটনার ৩ দিন পর স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ন ভূমিকায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনেক গুরুত্বপূর্ন চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য ও তথ্য দিয়ে একাধিক সংবাদ প্রকাশ করার পরে মামলা গ্রহন করেন থানার ওসি। তাছাড়া নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল, মিটিং ও প্রতিবাদ সভা করেন একাধিকবার।
তারপরও নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও বহু অপকর্মের হোতা সজলকে গ্রেফতার ও রহস্য উদঘাটন করতে না পারায় অবশেষে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি তদন্তের দায়িত্ব গ্রহনের ১ দিনের মাথায় গত শনিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন ডিবি’র ওসি আব্দুর রহমান। তিনি জানান, ময়না তদন্ত রির্পোট অনুযায়ী অঞ্জনা আত্মহত্যা করেনি, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও খুনিদের অতিসত্ত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে তিনি বাদী, স্বাক্ষীসহ সকলের সহযোগীতা কামনা করেছেন। এছাড়া তদন্ত কর্মকর্তা হাসপাতালের বিভিন্ন র্কমকর্তা ও কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বাদীপক্ষের লোকজন ঘাতক সজল দেবকে দ্রুত গ্রেফতার ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত কর্মকর্তার নিকট দাবী জানান। এদিকে মামলার প্রধান আসামী হাসপাতালের প্রধান অফিস সহকারী সজল দেবকে ঘটনার ৩ দিনের মাঝে নবীগঞ্জ থেকে প্রত্যাহার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হলেও এখনো নয়া কর্মস্থলে যোগদান না করে আত্মগোপনে রয়েছে। সজল দেবকে গ্রেফতার করলেই অঞ্জনা সরকারের হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে মামলার বাদী দাবি করেছেন।
উল্লেখ্য, গত ১৬ আগষ্ট সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোর্য়াটারের হাসপাতালের প্রধান সহকারী সজল কান্তি দেবের ড্রইং রুমের মেঝ থেকে রক্তাক্ত অবস্থায় কাজের মেয়ে অঞ্জনা সরকার (১৬) এর মৃতদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। সজল দম্পতি ঘটনাটি আত্মহত্যা বলে দাবী করলেও নিহতের স্বজন ও এলাকাবাসী অঞ্জনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে ঘাতক সজলকে গ্রেফতারের দাবী জানান। পুলিশ প্রথম দিকে নিহতের স্বজনদের দাবী না মেনে সজলকে জিঞ্জাসাবাদ শেষে ছেড়ে দেয়। ঘটনার প্রতিবাদে এলাকাবাসীসহ সর্বস্তরের জনতা আন্দোলনে নেমে আসে। জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় ফলাও করে একাধিক সংবাদ ও প্রকাশ করা হয়। পরে ১৯ আগষ্ট পুলিশ নিহত অঞ্জনার পিতা রাজেন্দ্র সরকারের দায়েরী মামলা গ্রহন করে পুলিশ। এ মামলায় সজল দেবকে প্রধান করে তার ২ স্ত্রী শিউলী দেব,শিউলী সরকার ও ২ পুত্রসহ ৫ জন কে আসামী করা হয়।

Shamol Bangla Ads

নবীগঞ্জ বাজার গোবিন্দ জিউড় আখড়া দুর্গাপুজা কমিটি গঠন
সুবিনয় সভাপতি বিধান সম্পাদক হিমেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় সার্বজনীন দূর্গপুজার পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাতে মধ্য বাজারে এক সভা অনুষ্টিত হয়। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্টিত সভায় পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন,সভাপতি সুবিনয় কর,সহ-সভাপতি অশোক তরু দাশ,অরবিন্দু বনিক,অজিত দাশ,মন্টু আচার্য্য,প্রজেশ রায় নিতন,হিমাংশু শেখর রায়,নিখিল পাল,প্রমথ চক্রবর্তী বেনু,মৃদুল কান্তি রায়,সাধারন সম্পাদক বিধান চন্দ্র ধর,যুগ্ম সম্পাদক পবিত্র বনিক, শংকর দেব,দিজেন্দ্র রায় মহাদেব,নির্মলেন্দু দাশ রানা,গৌতম রায়,সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সহ-সাংগঠনিক সম্পাদক প্রনব দেব,অর্থ সম্পাদক নৃপেন্দ্র পাল,সহ-অর্থ সম্পাদক অমলেন্দু সুত্রধর,প্রচার সম্পাদক রশময় শীল,সুবীর দাশ,দপ্তর সম্পাদক প্রদীপ রায় হারু,সহ-দপ্তর সম্পাদক দিলীপ বনিক,সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার রায়,নির্বাহী সদস্য মিহির কুমার রায় মিন্টু,নিখিল আচার্য্য,মিলন হালদার,সহদেব দেব,নারায়ন রায়,তাপস বনিক,রঞ্জিত চক্রবর্তী নান্টু,বিবন দেব,হিমাদ্রী শেখর দেব মিঠু,জগত সিং,মিথুন পাল,জগন্নাথ দাশ,তনয় দাশ । সভায় আগামী শারদীয় দূর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি পরবর্তী সংবাদ শার্শায় গরু ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads