চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়ায় একটি বাইসাইকেল থাকা প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৩ কেজি রুপা উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮ টার দিকে এগুলো আটক করা সম্ভব হলেও পালিয়ে যায় বাইসাকেল চালক।

চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আনোয়ার জাহিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকাল ৮ দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আশাদুল করিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছয়ঘরিয়া গ্রামের পাকা রাস্তা দিয়ে যাওয়া একটি বাইসাইকেলের গতিরোধ করে। এ সময় বাইসাইকেল চালক অবস্থা বেগতিক দেখে বাইসাইকেল ফেলে দৌড়ে পালায়। পরে সাইকেলে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩ কেজি রুপা উদ্ধার করা হয়।
সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় আলোচনা সভা

‘নীরাবতা ভেঙে জাগো, জাগাও নারী নির্যাতনের বিরুদ্ধ রুখে দাঁড়াও’ এই স্লোগানকে সামনে রেখে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আজ বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুফিয়া কামাল ফেলো ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জিসিএ সভাপতি ওয়ালিউর রহমান মালিক টুল্লু, বৈশাখী টিভি প্রতিনিধি মরিয়াম শেলী, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন নাহার কাকলী।
আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা পৌরসভার নারী কাউন্সিলর সুলতানারা রত্মা, সাকেক কাউন্সিলর একরামুল হক মুক্তা, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র ট্রেনার হাবীবি জহির, পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, সিডিএফের প্রগ্রাম অর্গানাইজার আসমাহেনা চুমকি, সিডিএফের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মিলি ইসলাম প্রমুখ।
সুফিয়া কামাল ফেলোদের আয়োজনে সিডিএফ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা শুরু হয়।



















