সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সমিতি ঢাকার উদ্যোগে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জ শহর সংলগ্ন সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় ছাতকের ৫টি নৌকা অংশ নিচ্ছে।

নৌকা বাইচে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সকালে ছাতক উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, সমাজ সেবা অফিসার এমরান খান, কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মুহিতুল ইসলাম, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছৈলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাল মিয়া, জাউয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সুমন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশীদ, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সামছুজ্জামান রাজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কুটি মিয়া প্রমুখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ সভায় ছাতক উপজেলার পক্ষ থেকে নৌকা বাইচে ৫টি নৌকা অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।



















