তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : অর্থআত্মসাৎ, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের সিইও সহ ৫ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা হয়েছে কুমিল্লায়। কুমিল্লা’র দাউদকান্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাজ্জাদ হোসেন এর ব্যবহৃত ‘নিশ্চিন্ত প্যাকেজ’টি তাঁর বিনা অনুমতিতে, বিনা আগ্রহে, বিনা প্রস্তাবে পরিবর্তন করে ‘বিজনেস সলিউশন প্যাকেজ-৩’টি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ, অন্যায়, বে-আইনী ও অযাচিতভাবে সক্রিয় করে দেওয়ার অভিযোগে দেওয়ানী ও ফৌজদারী আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন কুমিল্লা’র দাউদকান্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাজ্জাদ হোসেন। সমন/নোটিশ প্রাপ্তি সাপেক্ষে আগামি ১৩ অক্টোবর এর মধ্যে গ্রামীণ ফোন কোম্পানী লিমিটেডের সি.ই.ও সহ ৫জনকে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নিদের্শ প্রদান করেন কুমিল্লা সিনিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালত। আজ ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় এ আদেশ প্রদান করেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচার মোঃ শফিকুল ইসলাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়- কুমিল্লা’র দাউদকান্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাজ্জাদ হোসেন ২০০৪ সনের ২৩ আগস্ট প্রি-পেইড মোবাইল সংযোগটি ক্রয় করে অদ্যাবধি নিবিচ্ছিন্ন ও বিধি সম্মতভাবে ব্যবহার করে আসাবস্থায় বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক ২০০৭ সনের ১৩ ডিসেম্বর রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে নিজ নামে মোবাইল ফোন সংযোগটি রেজিষ্ট্রেশন করেন। অতঃপর চলতি বছরের ৭ মার্চ বাদী “নিশ্চিন্ত প্যাকেজ” এর অফারটি গ্রহণ করেন। পরবর্তীতে একই বছরের ২৫ মার্চ বিকেল ৩টায় বাদীর বিনা অনুমতিতে, বিনা আগ্রহে, বিনা প্রস্তবে সম্পূর্ণ অনৈতিক, অবৈধ, অন্যায়, বে-আইনী ও অযাচিতভাবে “নিশ্চিন্ত প্যাকেজ”-টি পরিবর্তন কোম্পানীর “বিজনেস সলিউশন প্যাকেজ-৩”-তে সক্রিয় করে জোর জবরদস্তি মূলকভাবে বিজনেস সলিউশন প্যাকেজটি সেবা গ্রহণ করতে বাধ্য করে। যাহা বর্তমানেও চলমান রয়েছে। মোবাইল সংযোগে অতিরিক্ত কল রেট ও এসএমএস রেট কর্তন করে প্রতারণামুলকভাবে বাদী’র সংযোগে রিচার্জকৃত ৬হাজার টাকা অর্থ-আত্মসাৎ এবং ১০লাখ টাকা’র আর্থিক ক্ষতিপূরণের অভিযোগ এনে কুমিল্লা যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানী মামলা এবং প্রতারণামূলক ও বিশ্বাসভঙ্গের দায়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন কুমিল্লা সিনিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
মামলার আসামীরা হলেন:- ঢাকা বারিধারা বসুন্ধরা জি.পি হাউজস্থিত গ্রামীণ ফোন লিঃ কোম্পানী বিধায় কোম্পানীর পক্ষে- প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, ঢাকা বারিধারা বসুন্ধরা জি.পি হাউজস্থিত গ্রামীণ ফোন লিঃ কোম্পানী’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) বিবেক সুদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অর্থরিটি (বিটিআরসি) পক্ষে- বি.টি.আর.সি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী অর্থরিটি (বি.টি.আর.সি)’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।
কুমিল্লা’র দাউদকান্দি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সাজ্জাদ হোসেন এর নিযুক্তীয় আইনজীবী ছিলেন- অ্যাড. সাব্বির এ. মুকীম। এছাড়াও আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাড. নূরুদ্দিন মিয়াজী বুলবুল, অ্যাড. আমিনুর রহমান আব্বাসী ফরিদ ও অ্যাড. রতন চক্রবর্ত্তী (অন্তুর)।
কুমিল্লায় বিজিবি অভিযানে ৫০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী আটক

কুমিল্লায় সেক্টর সদর দপ্তর বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মোহাম্মদ জিল্লুল হকের নেতৃত্বে গত ৩ সেপ্টেম্বর সোয়া ৬টায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কুমিল্ল¬ার চান্দিনাস্থ হাড়িখোলা নামক স্থান হতে চোরাচালানী মালামাল ভর্তি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। আটককৃত কাভার্ড ভ্যান তল্ল¬াশী করে প্রচুর পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫০লক্ষাধিক টাকা। কিন্তু গাড়ীর চালক এবং চোরাচালানী কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
কুমিল্লায় বিজিবি‘র অভিযানে মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৮টায় সুবেদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে বৌয়ারা বাজারস্থিত সূর্যনগর এলাকায় চালিয়ে করে ৭৯ বোতল কোরেক্স সিরাপ আটক করেছে বিজিবি-১০ এর সদস্যরা। অন্য আরেকটি অভিযানে যশপুরস্থিত বুড়ির টিলা নামক এলাকায় ৩ সেপ্টেম্বর সোয়া ৯টায় নায়েব সুবেদার মোঃ বদরউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ বোতল হুইস্কি আটক করেছে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৪৮ বোতল, বিয়ার ৪৬ বোতল, তালা ২টি, দরজার ছিটকারি ৪টি এবং ২২টি দরজার কব্জা মালিক বিহীন অবস্থায় আটক করেন।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা’র অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার বিভিন্ন স্থানে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল আটক করেছে। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪৮ হাজার ৬শ’ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।



















