ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রতিনিধি সন্মেলন-১৪’ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া শাখার সভাপতি চন্ডীদাস মন্ডলের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যদেন, মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সন্মেলনে প্রধান বক্তা ছিলেন, ওড়াকান্দি মতুয়া ধামের ঠাকুর ও কেন্দ্রীয় সংঘের প্রস্তাবিত সভাপতি শ্রী সুব্রত ঠাকুর। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, মতুয়া মহাসংঘের মহাসাধক পরীক্ষিত শিকদার ও লক্ষীখালী আশ্রমের সাধক সাগর রায়। এ সময় বক্তব্যদেন, প্রভাষ চন্দ্র মিন্ত্রী, অসিত কুমার মন্ডল, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, অধ্যাপক অনুপম টিকাদারসহ উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা সভাপতি, সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ভক্তিগীতি ও চারণ সংগীত পরিবেশিত হয়। সন্মেলনে চন্ডিদাস মন্ডলকে সভাপতি ও শিক্ষক কৃষ্ণপদ মন্ডলকে সাধারন সম্পাদক নির্বাচিত করে উপজেলা কমিটি ঘোষনা করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে সকল ইউনিয়ন কমিটি গঠিত হবে বলে নেতৃবৃন্দরা জানান।



















