ময়মনসিংহ প্রতিনিধি : যৌন হয়রানি নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার নিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এসময় পুলিশ সুপার মঈনুল হক, ব্র্যাকের প্রকল্প ব্যবস্থাপক সারা খাতুনসহ সুশীল সমাজ, জিও-এনজিও ও শিক্ষক প্রতিনিধিসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



















