ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলনবিলের আড়াই হাজার হেক্টর’রও বেশি জমির আমন ধান পানির নিচে

খবর টি পড়েছেন : ১৯৭
চলনবিলের আড়াই হাজার হেক্টর’রও বেশি জমির আমন ধান পানির নিচে
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Natore Chalanbil Paddy Pic-(1)03.09.14সাইফুল ইসলাম, নাটোর: টানা ৭ দিনের ভারি বর্ষণে নাটোরের সিংড়াসহ চলনবিলাঞ্চলে প্রায় আড়াই হাজার হেক্টরেরও বেশি জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে রয়েছে আরো কয়েক হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান। ফলে গত কয়েক দিনে দফায় দফায় ভারি বর্ষণে চলনবিলের কৃষিতে বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকরা বলছে, আগামী কয়েক দিনে মধ্যে বণ্যার পানি না কমলে লাগানো ধান পঁচে নষ্ট হয়ে যাবে। পুনরায় কৃষককে আবারও লাগাতে হবে। এতে করে এক জমিতে দ্বি-গুণ খরচ হবে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, আকাশে রোদ দেখা দেওয়া মাত্র বণ্যার পানি কমতে শুরু করবে। আর লাগানো বোনা-রোপা আমন ধান জেগে উঠলে তেমন কোনো সমস্যা হবে না। তবে বন্যার পানিতে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমান এখনও নির্ণয় করা হয়নি। অপরদিকে চলনবিলের গুড় ও আত্রাই নদীসহ নদ-নদীতে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Shamol Bangla Ads

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলনবিলের সিংড়া উপজেলার চৌগ্রামের উত্তর চওড়ার মাঠ, হিয়ালার বিল, তেরবাড়িয়া, কদমা, হুলহুলিয়া, ভাগনাগরকান্দি, বড়িয়া, ডাহিয়া, শহরবাড়ী, সাতপুকুরিয়া বিল এবং সিংড়া পৌরসভা, চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের নিচু এলাকার কিছু অংশে বোনা-রোপা আমন লাগিয়েছিল কৃষকরা। কিন্তু এক টানা কয়েক দিনের ভারি বর্ষণে বণ্যার পানি বৃদ্ধি পাওয়া তলিয়ে যায় ওই সব এলাকার বোনা-রোপা আমন ধানসহ বীজ তোলা। তাছাড়া বণ্যার পানিতে ডুবে গেছে বীজ তোলা। স্থানীয় কৃষি বিভাগের হিসাব মতে চলনবিলাঞ্চলে ১ থেকে দেড় হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান জলমগ্ন হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। তবে কৃষকরা জানিয়েছেন এর পরিমান আরও বেশি। কৃষকদের ধারনা সবমিলে প্রায় আড়াই হাজার হেক্টরেরও বেশি জমির বোনা ও রোপা আমনসহ বীজ তোলা পানির নীচে ডুবে গেছে। তাছাড়া মাঝে মধ্যে দু’এক জমিতে ধান জেগে থাকলেও সেগুলোতে শেঁওলা ধরে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পুনরায় ওই জমিতে রোপা আমন লাগাতে গেলে চলনবিলের কৃষকদের এবার বীজ তোলা সংকটে ভুগতে হবে। জামতলী-তেরবাড়িয়া গ্রামের কৃষক আমিন উদ্দিন ও শাহাদত হোসেন জানান, টানা কয়েকদিনের ভারি বর্ষণের পানিতে এলাকার বেশীর ভাগই জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। তিনি আরও জানান, বর্ষণে বণ্যার পানি বৃদ্ধি পেলে আরও অনেক জমির ধান পানি নিচে চলে যাবে। তাদের মত একই এলাকায় আরো অনেকেরই জমির আমন ধান তলিয়ে গেছে।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, টানা কয়েক দিনের ভারি বৃষ্টি পাতে সিংড়া উপজেলার ৭শ ৬০ হেক্টর জমির রোপা ও বোনা আমন ধান জলমগ্ন হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এখনও নির্ণয় করা হয়নি। তবে আগামী দু’একদিনের মধ্যে পানি নেমে গেলে ডুবা ধানের তেমন কোন ক্ষতি হবে না বলে জানান তিনি।
গুরুদাসপুর ও সদর উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, বৃষ্টিতে এই দুই উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে।

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হলে দেশকে অচল করে দেয়া হবে : মেয়র শামীম

সিংড়া পৌর বিএনপির সভাপতি ও ম্যাব মহাসচিব মেয়র শামিম আল রাজি বলেছেন, আ’লীগ সরকার গুম, হত্যা, সন্ত্রাস ও মিথ্যা মামলার রাজনীতিতে ব্যস্ত। এই সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে একতরফা বিচার ব্যবস্থা কায়েম করেছে। আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র করা হলে দেশকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি অবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বুধবার সকালে সিংড়া শহর বিএনপি আয়োজিত তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিংড়া শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, শহর যুবদলের আহবায়ক রুহুল আমিন, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মিন্টু, শহর ছাত্রদলের সভাপতি আতাউল গনী পলাশ প্রমূখ।

Shamol Bangla Ads

গুরুদাসপুরে ৫ লাখ টাকার সঁতি ও কারেন্ট জাল আটক

নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় হাটে বুধবার বিশেষ অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া উপজেলার দুর্গাপুর আত্রাই নদী থেকে দুইটি সোঁতি জাল, একটি খোড়া জাল ও নাজিরপুর এলাকা থেকে আরও একটি সঁতিজাল আটক করে উপজেলা চত্বরে এনে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত জালসমূহের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
নাটোরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। এ সময় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমীন আক্তার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছায় অপহরণের দু’সপ্তাহ পর ভিকটিম স্কুল ছাত্রী উদ্ধার… পরবর্তী সংবাদ ডুমুরিয়ায় মতুয়া মহাসংঘের সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads