রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে শিশুতলায় লাবলু সরকার (৪০) নামে এক ব্যাক্তির খুনের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ঘটনাটি সংঘটিত করেছে তা জানা যায়নি। মঙ্গলবার রাতে এই অনাকাংখিত ঘটনাটি উন্মোচিত হয়। সে চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের ওয়াজেদ আলির ছেলে।

জানা যায়, প্রধান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লাবলুকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, বুধবার সকালে মৃতদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



















