উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে মাছ বাজারে মাছের দাম দরকে কেন্দ্র করে কথাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত আকবর মিয়া(২২),হাবিবুর রহমান তালুকদার(৫৫),জলিল মিয়া(৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে নবীগঞ্জ মাছবাজার ও মধ্যবাজার এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। আতংকিত সাধারন মানুষ এ সময় দিকবিদিক ছুটাছুটি করে।

জানায়ায়,নবীগঞ্জ মধ্যবাজার সংলগ্ন মাছ বাজারে গতকাল সোমবার বিকালে মাছ ক্রয় করতে যায় নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের হাবিব তালুকদারের পুত্র সুহেল তালুকদার(১৭)। এ সময় পৌর এলাকার রাজাবাদ গ্রামের জনৈক মাছ বিক্রেতা সুহেলের সাথে মাছের দাম দরকে কেন্দ্র করে অশোভন আচরন ও লাঞ্চিত করে। খবর পেয়ে সুহেলের পিতা হাবিব তালুকদার জিজ্ঞাসাবাদের জন্য মাছ বাজারে আসলে তার সাথেও কারাপ আচরন করে। এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মাঝে সংষর্ঘ দেখা দেয়। মুহুর্তে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মাঝে জানাজানি হলে উভয় গ্রাম থেকে লোকজন মারমুখী হয়ে নবীগঞ্জ মধ্য বাজার এলাকায় ছুটে আসলে এলাকাটি রনক্ষেত্রে পরিনত হয়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অপর আহতরা হলেন,আহমদ(১৭), মাসুক মিয়া(৪০), রেজা আহমদ চৌধুরী(৩৮), জয়নাল আবেদীন(৩০), রুবেল মিয়া(২৮), আয়াজ মিয়া(৩০), ফয়সল তালুকদার(২৭), জাকির আহমদ চৌধুরী(২৭), নুরুল হক(২০), রুহেল মিয়া(২৮), বারফুল বিবি(৬০), আজমত আলী(৩২), আরশাদুল আমিন(১৯), শিপন মিয়া(২৫),ফয়েজ আহমদ(৩৭)। সংঘর্ষ চলাকালে নবীগঞ্জ মাছ বাজার এলাকায় ভাংচুর ও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে ব্যবসায়ীর চারাগাছ ও শহীদ মিনার এলাকা থেকে প্রতিপক্ষের লোকজন বাশ নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়াগেছে। খবর পেয়ে নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নবীগঞ্জ থানা পুলিশ ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার রাতে সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
যথাযথ মর্যাদায় আউশকান্দিতে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জের প্রাণ কেন্দ্র ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে আলোচনা সভা ও নানা আয়োজনের মাধ্যমে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। গতকাল সোমবার বিকল ৪ঘটিকার সময় আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ বিএনপি ও সহযোগী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আউশকান্দি ইউপি বিএনপি নেতা আমির হোসেনের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন শিপনের পরিচালনায় বিকাল ৪টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ছায়েদ আহমেদ, আউশকান্দি ইউপি ছাত্রদলের সাবেক সহ সভাপতি শিহাব আহমদ, আউশকান্দি স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বুলবুল আহমদ, উপজেলা শ্রমিকদলের ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, যুবদল নেতা মোবাশ্বির আলী, ছাত্রদল নেতা সাজু আহমদ, ছাত্রদল নেতা রকি পারভেজ, তুহিন আহমদ, আল আমিন, আফজল হোসেন, রাহিম মিয়া প্রমূখ।
নবীগঞ্জের মোতাজিলপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভূমি প্রভাবশালীদের দখলে! প্রতিকার চেয়ে শিক্ষা মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রেরন
নবীগঞ্জ উপজেলার মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শতক ভূমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেছে মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগটি গত ২৭ শে আগষ্ট শিক্ষা মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে উল্লেখ করা হয় উপজেলার মোতাজিলপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দলিলকৃত ৩৭ শতক ভূমি ওই গ্রামের প্রভাবশালী কামাল মিয়া, আলাল মিয়া নামের ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে জবর দখল করে পাকা ঘর তৈরী করিয়া রেখেছে। তাই শিক্ষা প্রতিষ্টানের প্রয়োজনে উক্ত সম্পতি প্রভাবশালীদের কবল হইতে উদ্ধারের জন্য শিক্ষা মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।



















