ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে শস্য কর্তন ও মাঠ দিবস

খবর টি পড়েছেন : ১৭৫
আমতলীতে শস্য কর্তন ও মাঠ দিবস
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ALORON PIC  2.9আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন বাজারখালী ব্লকে আলোড়ন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। শস্য কর্তনে প্রধান অতিথি ছিলেন বরগুনার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার হালদার, বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ব্যবস্থাপক শংকর চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র দত্ত, হাব ম্যানেজার সিসা ওয়ার্ল্ড ফিস।ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায়(জি-৫) প্রকল্পের মাধ্যমে ১৩.৬১ একর জমিতে হাইব্রিড আলোড়ন ধান চাষাবাদ হয়। একর প্রতি জমিতে ৮০ মন ধান উৎপাদন হয়েছে । ব্লকের কৃষক আবদুল ছোবাহান বয়াতী বলেন আমরা ব্র্যাকের স্বপন স্যারের কথামত চাষাবাদ কইর‌্যা ভাল ফলন পেয়েছি।উপ-পরিচালক অশোক কুমার হালদার প্রচন্ড বৃষ্টির মধ্যে দাড়িয়ে প্রায় এক ঘন্টা ব্র্যাকের এই কর্মকান্ড ও কৃষকদের কৃষি বিষয়ের উপর প্রশিক্ষন মূলক কথা বলেন। তিনি বলেন (জি-৫) প্রকল্পের আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তায় বাম্পার ফলন সম্ভব হয়েছে এবং ব্র্যাকের এই কর্মকান্ড কৃষি খাতে ব্যাপক ভূমিকা রাখছে। ব্র্যাকের কর্মসূচি সংগঠক স্বপন কুমার ভদ্র ও এস.এম. জেনারুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি, কারিগরি সহায়তা, নিবিড় তত্ত্বাবধান ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জাতের হাইব্রিড ধান চাষাবাদ করা হয়েছে।

Shamol Bangla Ads

স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে স্কুলের বর্ষপূর্তি বাদ দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বরগুনার আমতলীর ঐতিহ্যবাহি এ,কে, পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সহযেগিতা না পাওয়ায় উদ্যোগি প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে ৮০ বৎসর পূর্তি উৎযাপন করতে পারছেনা । তাই তারা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান করবেন বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
ঐ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দাবী করে “সময়” নামের একটি সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিঃ রাকিবুল হাসান রাজু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিততে অভিযোগ করা হয়।ঐ বিদ্যালয়ের কোন বর্ষপূর্তি বা শিক্ষার্থী পূর্নমিলনী এ যাবৎ অনুষ্ঠিত হয়নি।সময় সংগঠনের উদ্যোগে আগামী ৭ অক্টোবার আমতলী পৌরশহরের আব্দুল্লাহ সুপার মার্কেটে বিদ্যালয়ের ৮০তম বর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার উদ্যোগ নেয়া হয়।কিন্তু বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহযোগিতা না থাকায় বর্ষপূর্তি পালনকরা সম্ভব হচ্ছে না ।তবে স্কুল কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন না থাকায় উল্লেখিত তারিখ ও স্থানে তারা প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়এই মিলনমেলা আমতলীর এ,কে, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কোন অনুষ্ঠান নয় । এটি প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান । আমতলী এ,কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন সহযোগিতা করা হয়নি বিষয়টি সঠিক নয়।স্কুলের বার্ষিক পরীক্ষা ও বর্ষাকাল বিবেচনা করে অনুষ্ঠানমালার সময় নিয়ে আমাদের আপত্তি ছিল।

Shamol Bangla Ads

আমতলীতে কিশোর কিশোরীদের পুরুস্কার প্রদান

বরগুনার আমতলীতে বে- সরকারী সংস্থা সি এম ইএসএর কিশোরী কর্মসূচীর উদ্যোগে সমিতির কিশোর কিশোরীদের পুরুস্কার প্রদান করা হয়। মঙ্গলবার সকালে ডাক্তার বাড়ী ইউনিট কার্যালয়ে সমিতির কিশোরীদের নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে একশতজন কিশোর কিশোরীরা তাদের কাজের উপর উপস্থাপনা করেন এবং বিচারকের রায়ের ভিত্তিত্বে ২৫ জন কিশোর কিশোরীকে পুরুস্কার প্রদান করা হয়। এ সময় ইউনিট অগ্রানাইজার জাহিদুল ইসলাম, স্থানয়ি ইউপি সদস্য আঃ ওহাব গাজীসহ এলাকার গন্য মান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পুরুস্কার বিতরন শেষে চারন দলের উপস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবীগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৩০ পরবর্তী সংবাদ সাপাহারে দুই ইয়াবাসেবীর ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads