গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : চলতি বছরের বন্যায় টাঙ্গাইলের গোপালপুরের ‘করিয়াটা মৎস্য খামার’ তলিয়ে ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারটির সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম।
মঙ্গলবার সরজমিনে করিয়াটা মৎস্য খামার ঘুরে জানা যায়, করিয়াটা গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রায় একযুগ আগে ২০বিঘা জমির উপর ৫টি পুকুর খনন করে ‘করিয়াটা মৎস্য খামার’ গড়ে তোলেন। পুকুর গুলোরপাড়ে বিভিন্ন রকমের সবজি, বনজ, ফলদ ও ঔষধী গাছের চাষাবাদ শুরু করেন। পুকুর গুলোর পাশেই গড়ে তোলেন একটি ‘মুরগির ফার্ম’। এজন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, নগদা শিমলা শাখা হতে ৫লক্ষটাকা ও আশা এনজিও ভেঙ্গুলা শাখা হতে ৩লক্ষটাকা ঋণ গ্রহন করেন।
সম্প্রতি কালের বন্যায় তার পাঁচটি পুকুর তলিয়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য খামারটির তদারককারী মোঃ হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত ২/৩দিন আগে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে রাতের বেলায় পুকুর গুলোর পাড় ডুবে মাছগুলো বের হয়ে যায়। অনেক চেষ্টা করেও তা প্রতিরোধ করা সম্ভব হয়নি। এছাড়াও সবজিসহ পুকুরের পাড়ে লাগানো গাছ গুলো মরে যাচ্ছে। পানি আর কিছুটা বৃদ্ধি পেলে মুুরগীর ফার্মে পানি প্রবেশ করবে। একদিকে বিরাট অঙ্কের টাকার ক্ষয়ক্ষতি অপর দিকে ব্যাংক ও এনজিও প্রতিষ্ঠানের কিস্তির চাপ সব নিয়ে দুঃশ্চিস্তায় আছি। আমার সরকারি সহযোগীতা চাই।
হাদিরা ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন জানান, ‘করিয়াটা গ্রামটি ঝিনাই নদীর সংলগ্ন হওয়ায় ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া খাল দিয়ে পানি প্রবেশ করে নিুাঞ্চল প্লাবিত হয়। তাই পাকুটিয়া খালে একটি স্লুইজগেট নির্মাণের দাবি জানান। এছাড়া এঅঞ্চলে কৃষি জমি ও ১০/১৫টি মাছের পুকুর পানিতে তলিয়ে গেছে। আমি কৃষক গুলোর জন্য সরকারি প্রণোদনার দাবি জানাচ্ছি।’



















