তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্কঃ- গত রবিবার ৩১শে আগষ্ট লং আইল্যান্ডের ছায়া ঘেরা সুশীতল সবুজ বেষ্টনী আর সমুদ্রের পাদদেশে অবস্থিত হেক সেয়ার ষ্টেট পার্কে ছায়াঘেরা সিন্ধ্য পরিবেশে সৌন্দর্যের লীলাভূমিতে মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর কর্মকর্তাবৃন্দ ও বিপুলসংখ্যক মাদারীপুর জেলাবাসীদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে আনন্দ উৎসবের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যয়ে এবারও অনুষ্ঠিত হয় বনভোজন ২০১৪।

বনভোজন ও আনন্দ উৎসবের স্থানটি যেন সেদিন একখন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল। বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশু-কিশোরদেরকে পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল বনভোজন স্থল।
পিকনিক স্হলে যাওয়ার আগে জ্যাকসন হাইটস থেকে বাস ও গাড়ী ছাড়ার পর গাডীতে সবাইকে পরোটা ভাজী এবং সুজীর হালুয়া দিয়ে সকালের নাস্তা পরিবেশন করা হয়। পিকনিক স্হলে তরমুজ, চানাচুর/মুড়ি ও চা পরিবেশন করা হয় সবাইকে। এই আয়োজনে আর একটি ব্যতিক্রম আয়োজন ছিল চোখে পড়ার মতো। তাহলো শুরু থেকে শেষ পর্যন্ত চিকেন বারবিকিউ এবং চা পরিবেশনা। মাদারীপুর জেলাবাসীদের জন্য এর একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছিলো তাহলো পিকনিক স্পটে রান্না করে খাওয়ানো। মোস্তাফিজুর রহমান কবির এবং তাঁর স্ত্রী মিসেস মনি কবির সকাল থেকেই পিকনিক স্হলে যেয়ে রান্না শুরু করেন। গরুর গোস্ত ভূনা, লাউ দিয়ে ডাল এবং ইলিশ মাছ ভূনা করে সবাইকে খাওয়ান। তাদের রান্না করা সুসাদ্দু খাবার ছিলো খুবই প্রশংসানিয়। এই আয়োজনে আরোও ছিলেন মিসেস রাশিদা বেগম, মিসেস রেহেনা নাসীর ও মিসেস মুনীয়া ইদ্রীস। পিকনিকের তাপমাত্রা স্বাভাবিক থাকায় সবাই প্রানভরে উপভোগ করেন পুরো সময়টি। আনুস্ঠানিক ভাবে পিকনিকের কার্যক্রম শুরু করার আগে পবিত্র কোরআন থেকে তেলওয়াৎ অনুষ্ঠিত হয়।

বেলা ১১:৩০টায় বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমিতি এউএসএ ইনক এর সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন। পিকনিক কমিটির আহবায়ক ডাঃ ওয়ালী খান, প্রধান সমন্বয়কারী গোলাম কুদ্দুস, সদস্য সচিব আঃ হাকিম মিয়া, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান কবির, মোঃ ইদ্রিস আলী, সমম্বয়কারী-জালাল উদ্দিন জলিল, এস্তেজাকুর রহমান বাচ্চু, কায়কোবাদ খান, মোতাহার হোসেন, শহীদুল্লা সাইদ, সাগর হাওলাদার, আব্দুর রহমান, মোঃ মাসুদ রানা সহ সদস্য সচিব শুভেচ্ছা বক্তব্য রাখেন। পিকনিক কমিটির সদস্যদের নিয়ে সমিতির সভাপতি বনভোজনের উদ্ভোধন ঘোষনা করেন।
পিকনিক স্হলে বাস ও বহু প্রাইভেট কার যোগে আগত প্রায় তিন শতাধিক লোকের সমাগম ঘটেছিল। সকালে ছেলে/মেয়েদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার পর্বটি পরিচালনা করেন সদস্য সচিব আঃ হাকিম মিয়া।
দুপুরে জোহর এবং বিকালে আসরের নামাজ জন্য বিরতী দেওয়া হয়। দুপুর ৩টার পর সুস্বাদু ও মজাদার মধ্যাহ্ন ভোজ পরিবেশিত হয়। তৃপ্তি সহকারে সবাই দুপুরের খাবার গ্রহণ করেন এবং সবাই চমৎকার খাবার আয়োজনের জন্য আয়োজকদের ভূয়শী প্রসংশা করেন।
খেলাধুলার মাঝে ছিলো ছোট্ট ছেলে/মেয়েদের দৌড় ও বয়স্কদের ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের বালিশ খেলা, বড়দের দড়ি টানাটানি। দড়ি টানাটানিতে জালাল উদ্দিন জলিলের দল জয়ী হয়। এই পর্বটি ছিল অতীব আনন্দের। আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তারা হলোঃ শূন্য থেকে ৬ বছরের ছেলে/মেয়েদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারীরা হলো আরিফ, মিকত, সাফওয়ান, মাহিয়া, অমি ও তাসফিয়া। ৭ থেকে ১২ বছরের ছেলে/মেয়েদের মাঝে বিজয়ীরা হলো সিনাজ, রাহাত, রুমী, রিশাহ, সিদরাত ও সোহা। মহিলাদের মিউজিকের তালেতালে বালিস বদল প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম মনোয়ারা বেগম, ২য় হুমা ও ৩য় সামিহা। পুরুষদের ফুটবল খেলায় অংশ গ্রহনকারী দুটি দলের মাঝে সাদা ও নীল দলের খেলাটি চিলো আকর্ষনীয়। সেরা খেলোয়াড়ের স্হানটি অধিকার করেন মনিরুজামান টিপু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহনকারী সকলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বনভোজন আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল উন্নতমানের ও বিপুল সংখ্যক পুরস্কারের সমারোহে সাজানো র্যাফেল ড্র পর্ব। সেই সাথে আকর্ষণীয় ও আনন্দে ভরপুর ছিল বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান। টান টান উত্তেজনার মধ্যে র্যাফেল ড্র পর্বটি অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার ছিল ল্যাপটপ, ২য় পুরষ্কার ছিলো আইপ্যাড, ৩য় পুরষ্কার ছিলো একটি বিশাল আকৃতির ফ্লাট টেলিভিশন, ৪র্থ পুরষ্কার টেবলেড, ৫ম পুরষ্কার স্ট্যান্ডফ্যান, ৬ষ্ঠ পুরষ্কার ডিজিটাল ক্যামেরা, ৭ম পুরষ্কার ফ্যান, ৮ম পুরষ্কার ব্লেন্ডার মেশিন, ৯ম পুরষ্কার রাইস কুকার ও ১০ম পুরষ্কার ছিলো আইরনার। আকর্ষণীয় ১ম পুরস্কারটি জিতে নেন এস্টোরিয়ার অধিবাসী শাহজাহান আলী, ২য় পুরষ্কার (রাফেল নং ৫২১৩৭৩৬) বিজয়ী কে ছিলো তা এখনো জানা যায় নাই। তবে কর্মকর্তারা অনুরোধ জানিয়েছেন বিজয়ী নাম্বর সহ আসলে তাকে পুরষ্কটি দেওয়া হবে। তৃতীয় পুরষ্কারটি পান মুক্তিযোদ্ধা মোহাম্মদ এস রহমান।
মাদারীপুর জেলা সমিতি এউএসএ ইনক এর বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল শেখ, মনিরুজ্জামান টিপু, ফরহাদ হোসেন, এডঃ হাবিবুর রহমান, কামাল হোসেন, আবু তাহের সরদার, মোঃ মনিরুজ্জামান, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান শামিম, শাফায়েত হোসেন, জুয়েল সিকদার, ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, মোঃ মিজানুর রহমান, সৈকত হোসেন বাবু। সার্বিক তত্বোবধানেঃ আহসান গিয়াস, শামসুল আলম মিয়া, গোলাম নবী লস্কর, আনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, নকীব খান, মোঃ টি. হোসেন, গেয়াস উদ্দিন খান, মাও, আব্দুল মজিদ খান, মাও, দেলোয়ার হোসেন, জুবেরি খান কোকে, ইমরুল কায়েস, মনিরুজ্জামান সরদার, সোহেল আহমেদ, হান্নান ভূইয়া, টিপু সুলতান, সৈয়দ নরুল ইসলাম, সৈয়দ আলী ফজলু, মুনমুন খান, মনিরুজ্জামান টিপু, মনি টিপু, আব্দুল্লাহ সাইদ প্রমূখ। বিশেষ অতিথিরা ছিলেন মোতাহার হোসেন মিয়া, রুহুল আমিন সিদ্দিকী, সারোয়ার হোসেন মোল্লা, তৈয়বুর রহমান প্রমুখ।
মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেষন করেন প্রবাস ও বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মিতু মাহমুদ, সোমা ও আফজাল। আরোও সংগীত পরিবেশন করেন আয়াত খান, আফিয়া খান, আইয়ুব আলী মাষ্টার প্রমূখ।
ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম ও ভাষা ভবিষ্যত প্রজন্মের কাছে যথাযথভাবে লালন করতে মাদারীপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর এই আয়োজন সবাই প্রানভরে উপভোগ করেছে পুরো বেলা। আগামী বছরের পিকনিক আরো সুন্দর করার প্রত্যয়ে এবং সবাই আন্তরিক ধন্যবাদ জানিয়ে সন্ধ্যায় বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ।



















