আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেল গত সোমবার সন্ধ্যায় ভারতীয় নিষিদ্ধ ২৩ বোতল ফেনসিডিল সহ সুমন হোসেন (২২) নামের এক সার ব্যবসায়ীকে আটক করে আদমদীঘি থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। সুমন হোসেন আদমদীঘির ছাতনির পানলা গ্রামের হানিফ উদ্দীনের ছেলে এবং ক্ষুন্দ্র সার ব্যবসায়ী বলে জানা গেছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান জানান, উপজেলার ছাতনি-ঢেকড়ার পানলা পাড়া মোর এলাকায় অবস্থিত মের্সাস সুমন ট্রেডার্সের সার ও কীট নাশক দোকানে সংরক্ষন করে ভারতীয় ফেনসিডিল বিক্রি চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত সোমবার সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে সারের বস্তার আড়ালে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগের ভিতর রাখা উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ সুমন হোসেনকে আটক করা হয়।
আদমদীঘিতে স্কুল ছাত্রী হত্যার মুল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান

বগুড়ার আদমদীঘিতে আলোচিত ৮ম শ্রেনীর ছাত্রী রুমা বানু হত্যা মামলার কোন আসামী চিহিৃত ও মোটিভ এখনও খুঁজে পায়নি পুলিশ। এদিকে রুমা বানু হত্যার মুল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে আদমদীঘি গাল্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্রীরা গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। এ ছাড়া আগামী ৭২ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে তাদের দাবী সম্মলিত স্বারক লিপি উপজেলা চেয়ারম্যান, ইউ.এন.ও এবং থানার অফিসার ইনচার্জকে প্রদান করা হয়।
উল্লেখ্য ঃ গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে সন্ত্রীরা আদমদীঘির সুদিন গ্রামের আব্দুল ওহাব বড় বাবুর বাড়ীতে প্রবেশ করে পরিবারের অন্যান্য সদস্যদের ঘরের দরজায় বাহির থেকে শিকল আটকিয়ে দিয়ে তার মেয়ে গাল্স স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী রুমা বানুর শয়ন ঘরে ঢুকে গলায় ওড়নার ফাঁস দিয়ে স্বাশরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রুমা বানুর পিতা বাদী হয়ে পরদিন সোমবার রাতে এজাহারে কোন আসামীর নাম উল্লেখ না করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই দুলাল হোসেন জানান এ পর্যন্ত পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মুল হোতাদের চিহিৃত করতে ব্যাপক তৎপরতা চলছে।
আদমদীঘিতে আওয়ামী লীগের জন সভা অনুষ্ঠিত
গত সোমবার বিকেলে আদমদীঘির নশরতপুর আওয়ামীলীগের উদ্যোগে বিনাহালি স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মোকছেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, মোকলেছার রহমান, সিরাজুল ইসলাম মন্ডল, আসলাম হোসেন, আলমগীর হোসেন. সাদেক হোসেন বাবু, ফেরদৌস আলী, জাহিদুল ইসলাম প্রমূখ। সভায় ওই গ্রামের বিভিন্ন দলের শতাধিক ব্যাক্তি প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষনা দেন।



















