ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র’গুলির কার্যক্রম চলছে যেন-তেনভাবে

খবর টি পড়েছেন : ১৮৬
ডুমুরিয়ায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র’গুলির কার্যক্রম চলছে যেন-তেনভাবে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া(খুলনা) : তথ্য ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র স্থাপিত হলেও কার্যতঃ খুলনার ডুমুরিয়া উপজেলায় তেমন সাড়া পড়েনি। তিন/চার ইউনিয়ন বাদে আর সকল স্থানের কার্যক্রম চলছে যেন-তেন ভাবে। ফলে অত্যাধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাম-পল্লীর মানুষেরা।
জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রগুলি চলছে ঢিলে-ঢালা ভাবে। প্রকৃত ভাবে এখানে কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট সেবা, জন্ম-মৃত্যুর সকল নিবন্ধন, ওয়ারেশ কায়েমসহ সকল সনদপত্র প্রদান, প্রতিদিনের বাজার দর, বিভিন্ন দপ্তরে কর্ম সংস্থানের আবেদন পুরণ, ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কপোথ-কথন, জমির পর্চা, বিদ্যুৎ বিল পরিশোধসহ নানাবিধ সুযোগ সুবিধা মানুষেরা উপভোগ করবেন। এর জন্যে সরকারি ভাবে প্রতিটি ইউনিয়নে দু’টি ল্যাপটপ প্রদান এবং এ কাজ করতে একজন পুরুষ ও একজন মহিলা উদ্যোক্তাও নিয়োগ দেওয়া হয়। কিন্তু দেখা গেছে, উপজেলা সদর ও সাহস ইউনিয়ন ছাড়া অন্য কোন জায়গায় ঠিকভাবে কার্যক্রম চলছে না। এ নিয়ে কয়েকজন উদ্যোক্তা জানান, আমাদের এখানে নেটওয়ার্ক ব্যবস্থা খুবই দুর্বল। কোনভাবেই কাজ করে স্বস্তি হয় না। তাই টুক-টাক করে চালাচ্ছি। তবে এ বিষয়ে সচেতন ও অভিজ্ঞ কয়েকজন বলেন, শুধু নেটওয়ার্ক নয়, ইউনিয়ন তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অনেকেই ভাল পারদর্শী নয়। তাই পরিষদে গ্রামের সরল-সোজা মানুষেরা গেলে নানা ভাবে ভুল বুঝিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, মোটেই কাজ হতো না, এমন অবস্থা আমি এসে দেখেছি। তবে এখন তো কাজ হয়। তারপরেও আমি খোঁজ-খবর নিচ্ছি।

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট

Shamol Bangla Ads

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, গৃহবধুকে মারপিট ও তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার মেছাঘোনা গ্রামে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা গ্রামের মোকছেদ আলী শেখের পুত্র হারুণ-অর রশিদের সাথে প্রতিবেশী আঃ রহমান ওরফে মিলু (২২), শফিকুল ইসলাম শেখ (৪৫) ও মফিজুর রহমান শেখের (৪০) পূর্ব থেকে মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলছিল।এ নিয়ে গত সোমবার সকাল সাড়ে দশটার দিকে প্রতিপক্ষরা লোহার রড,রামদা,সাবল, হাতুড়িসহ হারুণের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। তখন তার বড়ভাবী নাছিমা বেগম ঘরের বাহিরে এলে তাকে মারপিট করে এবং বাড়ির দোতলায় উঠে হারুনের থাকার ঘরে গিয়ে শোকেজ, আলমারী, ড্রেসিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, সোনার অলংকার, মোবাইলসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে চলে যায়। এরপর তারা পাশের কারিতাস সংস্থার শিশু স্কুলে আমার স্ত্রী পিয়ারী বেগম ও শিশুপুত্র সজিবের অবস্থান জানতে পেরে সেখানেও আরেক দফা হামলা চালিয়ে তাদেরকেও মারপিট করে ও জীবন নাশের হুমকিক দিয়ে চলে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে ওইদিন রাতেই ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নং-০২। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, বসত বাড়ি গিয়ে হামলা, গৃহবধুকে মারপিট ও মালামাল লুটের ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আদমদীঘিতে ফেনসিডিলসহ সার ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ কোরবানির বাজার ধরতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads