হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : জাতীয়তাবাদী দল ( বি এন পি )র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতীবান্ধা উপজেলায় জাতীয ও দলীয় পতাকা উত্তোলন , র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা বি এন পি তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা র্যালী বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি র সদস্য সচিব আফজাল হোসেন বক্তব্য রাখেন , উপজেলা বিএনপি আহবায়ক মোশারফ হোসেন , উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকতুফা রহমান বেলী , ইউ পি চেয়ারম্যান আঃ জলিল , ইউ পি চেয়ারম্যান আঃ ছাত্তার , মনজুর হোসেন , ছাইয়াকুল আলম , জয়নাল আবেদিন ,ছাত্রদল সম্পাদক রেজাউল প্রমূখ ।



















