
আবুল কাশেম. টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইল উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর ভাঙ্গনের ব্যাপকতা বেড়েগেছে। এতে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০৬/০৭ অর্থবছরে এলজিইডি,র ১২ লাখ ৮৭ হাজার ৩১৭ টাকা ব্যায়ে নির্মিত সম্প্রসারিত একটি ভবনের কিছু অংশ ইতো মধ্যে নদীতে বিলীণ হয়ে গেছে। প্রায় আড়াই লাখ টাকা ব্যায়ে মির্মিত শহীদ মিনার দু’এক দিনের মধ্যেই ভেঙ্গে নদীতে নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল-বাসাইল সড়কে ঝিনাই নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের নথখোলা ব্রিজটিও। এ ব্রিজ ধ্বসে পড়লে টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সাথে জেলা শহরের কয়েকটি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাছের গুঁড়ি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিনসহ অন্যরা। সরকারিভাবে এখনও ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

স্থানীয়রা জানান, রোববার রাতে নথখোলা ব্রীজ সংলগ্ন এলাকায় হঠাৎ করে ঝিনাই নদীর তীব্র ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের ব্যাপকতা রোধে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যায়। এ ভাঙ্গনের ফলে নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের নিচের মাটিসরে যায় এবং বিদ্যালয়ের কিছু অংশ নদীতে পড়ে যায়। এর পাশেই রয়েছে টাঙ্গাইল-বাসাইল সড়কের নথখোলা ব্রিজ। এই মুহুর্তে ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে বিদ্যালয়,বিদ্যালয়ের শহীদ মিনারটি দু’এক দিনের মধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে যাবে বলে আশঙকা করছেন এলাকা বাসী । এতে নদীগর্ভে ধ্বসে যেতে পারে টাঙ্গাইল-বাসাইল সড়কে ঝিনাই নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের নথখোলা ব্রিজটিও। এ ব্রিজটি ভেঙ্গে পড়লে টাঙ্গাইলের পূর্বাঞ্চলের সাথে বাসাইল ও সখীপুর উপজেলাসহ মির্জাপুর, কালিহাতী, ঘাটাইল, ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়ি উপজেলার কিছু অংশের লাখ লাখ মানুষের টাঙ্গাইল জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সরেজমিন পরিদর্শন কালে স্থানীয়রা অভিযোগ করেন, গত শুকনো মওসুমে নদী খননের নামে উক্ত বিদ্যালয় ও ব্রীজের আতি নিকটে ব্যাপক ড্রেজিং এর কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা সুলতানা জানান, ড্রেজিং এর সময় বিদ্যালয় ও ব্রীজটি ভাঙ্গনের আশংকায় এখানে ড্রেজিং বন্ধের ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ নেননি। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন দু’ এক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এছারাও ভাঙ্গনের সাথে সাথেই উপজেলা প্রশাসনের রাজস্ব থেকে তাৎক্ষনিক বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে প্রাথমিক ব্যাবস্থ গ্রহন করা হয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, বিষিয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গরিমসি বাদ দিয়ে এই মুহুর্তে ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে বিদ্যালয়, বিদ্যালয়ের শহীদ মিনারটি দু’এক দিনের মধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশঙকা করছেন । এ ছারাও নদীগর্ভে ধ্বসে যেতে পারে টাঙ্গাইল-বাসাইল সড়কে ঝিনাই নদীর উপর সড়ক ও জনপথ বিভাগের নথখোলা ব্রিজটিও এমনটাই ভাবছেন এলাকা বাসী।



















