শেরপুরের চাঞ্চল্যকর কবদুল হত্যাকান্ড মামলায় কবর থেকে কংকাল উত্তোলন : পুনরায় ময়নাতদন্ত

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরের চাঞ্চল্যকর কবদুল হত্যাকান্ড মামলায় কবর থেকে কংকাল উত্তোলন : পুনরায় ময়নাতদন্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur Map Wজিএইচ হান্নান, শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুইয়ার চর গ্রামের চাঞ্চল্যকর কবদুল হত্যা ঘটনায় ১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাউজুল কবিরের নেতৃত্বে সুমন্ত ব্যানার্জি, মাসুদ রানাসহ একদল পুলিশ কবদুল সেকের লাশের কংকাল পুনঃ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে প্রেরন করেছে।
মামলা ও আদালত সুত্রে জানা গেছে, সদর উপজেলার রঘুনাথ পুর ভুইয়ারচর গ্রামের বৃদ্ধ কবদুল সেকের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ দেলোয়ার হোসেনের সহযোগী আব্দুল হক, গত ৪ ফেব্র“য়ারী রাতে ভীমগঞ্জ বাজার থেকে নিহত কবদুল কে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। নিখোজের পরদনি ৫ ফেব্র“য়ারী রাতে পার্শ্ববর্তী খুনুয়ারচর জঙ্গলদী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মৃগী নদীর উত্তর পাড়ে পানিতে অর্ধডোবা অবস্থায় জিআইতার দিয়ে হাত-পা বাধা অবস্থায় কবদুলের লাশ গ্রামবাসী দেখতে পান। পরে এ ঘটনা ছড়িয়ে পড়লে কবদুল সেকের ছেলে ও আত্বীয় স্বজন ঘটনাস্থল গিয়ে লাশ সনাক্ত করে। সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। পরদিন ৬ ফেব্র“য়ারী নিহত কবদুল সেকের ছেলে মঞ্জুরুল হক বাদী হয়ে শেরপুর সদর থানায় একই গ্রামের চিহ্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের কর।
এদিকে তৎকালীন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল বাশার মোঃ হাবিবুল্ল¬া কবদুল সেকের ময়না তদন্ত সম্পন্ন করেন। ওই তদন্তের বিরুদ্ধে মামলার বাদী মঞ্জুরুল হক গত ১৬ জুন পুনরায় কবদুল সেকের লাশ ময়না তদন্তের জন্য আদালতে নারাজি দেন। মঞ্জুরুল হকের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগষ্ট বিজ্ঞ ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ-ন-ম ইলিয়াছ কবদুল সেকের লাশ পূণঃ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। ওই নির্দেশের প্রেক্ষিতে সোমবার ভীমগঞ্জ বাজার এলাকায় কবরস্থান থেকে চাঞ্চল্যকর কবদুল সেক হত্যাকান্ডের ঘটনা এবং লাশ উত্তোলনের সময় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ভীড় জমায়। এসময় নিহত কবদুল সেকের স্ত্রী, ছেলে, মেয়েসহ আত্মীয় স্বজনের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় গণডাকাতি মামলার বাদীকে কুপিয়েছে দুর্বৃত্তরা পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads