ads

সোমবার , ১ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ : ধর্ষক আটক

খবর টি পড়েছেন : ২০৬
চকরিয়ায় বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ : ধর্ষক আটক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় বাড়িতে ঢুকে বাকপ্রতিবন্ধি এক কিশোরীকে (১৬) ধর্ষণ করেছে এক লম্পট। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হান্নান মিয়া (৩৮) নামে ওই লম্পটকে গ্রেপ্তার করেছে। গত রোববার দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। গ্রেফতারকৃত হান্নান ওই এলাকার জাফর আলমের ছেলে। সোমবার দুপুরে হান্নান মিয়াকে আদালতে সোর্পদ করা হলে আদালথ তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কিশোরীর মা বলেন, গত রবিবার সকালে তিনি মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে অপর সন্তানের উপবৃত্তির টাকা আনতে যান। ওই সুযোগে হান্নান মিয়া বাড়িতে ঢুকে তাঁর কিশোরী মেয়েকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বাকপ্রতিবন্ধি হওয়ায় তার মেয়েটি চিৎকারও দিতে পারেনি। তিনি আরও বলেন, স্থানীয় লোকজন হান্নান মিয়াকে তাঁর বাড়ি থেকে বের হতে দেখে। এছাড়া তাঁর মেয়েও ইশারা-ইঙ্গিতে হান্নান মিয়াকে ধর্ষক হিসেবে সনাক্ত করেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, কিশোরীর মা বাদি হয়ে অভিযোগ দেয়ার পর রাতে অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযান চকরিয়ায় দুই টন পলিথিন আটক

চকরিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার পৃথক গোপন আস্তানার দুটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে দুই মেট্টিক টন নিষিদ্ধ পলিথিন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম উপজেলা সদরের পৃথক স্থানে এ অভিযান চালান।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট ঢাকা ও চট্টগ্রাম থেকে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে এনে চকরিয়ার বিভিন্ন স্থানে গোপনীয় জায়গায় গুদামজাত করে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পৌরশহরের মাতামুহুরী সেতুর পাশে জমির উদ্দিনের মালিকানাধীন একটি গুদাম থেকে প্রায় দুই হাজার কেজি, চকরিয়া পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কে হাফেজ মো.জিয়াউল হক সওদাগরের মের্সাস সুমাইয়া ষ্টোর থেকে ৬১কেজি ও শাহ আলমের দোকান থেকে ৯ কেজি পলিথিন জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন বলেন, নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও ব্যবসা বন্ধে তাদের বিরুদ্ধে আরো অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

চকরিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে। র‌্যালীটি কলেজ ক্যাম্পাস প্রদিক্ষন করে পরে সংক্ষিত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সহসভাপতি এমরানুল মোস্তাফা, সিনিয়র যুগ্ম সম্পাদক এম.আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মানিক, র‌্যালীতে অংশ নেন দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, সিনিয়র সদস্য কফিল উদ্দিন, মো,কুতুব উদ্দিন ছাত্রনেতা নজরুল ইসলাম, আশফাকুর রহমান স¤্রাট, মো.মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম ফরহাদ, আরিফুল ইসলাম ফরহাদ, মো.মিরাজ, আরিফুল ইসলাম, নকিব হাসান, আরিফুল ইসলাম (২), তারেকুল ইসলাম, নাহিম উদ্দিন, মো.ইলিয়াছ, জাফর আলম, যীশু, ফোরকানুল ইসলাম, শরিফ উল্লাহ, ওয়াহিদ, মো.টিপু, মো.সাঈদ, শাহজাহান, আবদুর রহিম, মিনার, কুতুব উদ্দিন (২), নুরুল ইসলাম, মিনারুল ইসলাম, দীপন, মো.জসিম, ওজিল, মো.মোস্তাফা, রিদুয়ান, সোহেল, সাইফুল ইসলাম, আবু তাহের। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসারমুলক ভাবে কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনকে সাজানো মামলায় আসামি করে ছাত্রদলের নেতৃত্বকে দমানো যাবেনা। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজার রাখার স্বার্থে ছাত্রনেতাদের মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রশাসন এতে দলীয় করনের আশ্রয় নিলে এর প্রতিবাদে ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দায় বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পরবর্তী সংবাদ অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধর্ষিতা কলেজ ছাত্রীকে বিয়ে করলেন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads