ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে দাদন ব্যবসায়ী ৩ ভাইয়ের অত্যাচারে নাজেহাল একটি পরিবার

খবর টি পড়েছেন : ২২৫
মহাদেবপুরে দাদন ব্যবসায়ী ৩ ভাইয়ের অত্যাচারে নাজেহাল একটি পরিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ী তিন ভাইয়ের অত্যাচারে নাজেহাল হয়ে পড়া এক পরিবার চরম নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। অত্যাচারী ওই তিন ভাইয়ের অন্যায় কাজের প্রতিবাদ করায় এ পরিবারের স্বামী-স্ত্রীকে তারা প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ সময় তারা দোকান ভাংচুর এবং ক্যাশ ভেঙ্গে মোটা অংকের টাকাও লুট করে নিয়ে যায়। গুরুতর আহত স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করার উদ্যোগ নিয়েও তা করতে পারছেননা ওই তিন ভাইয়ের প্রাণনাশের হুমকীর ভয়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায়। জানা গেছে, সেখানকার মৃত রমিজ উদ্দিন সরকারের পুত্র সাইফুল ইসলাম (বোতুল) ওই বাজার এলাকার সাড়ে ৬ শতক জমি বিগত ২০০১ সালে ওহির উদ্দিনের স্ত্রী হাজেরা বিবি এবং সোহেলের কাছ থেকে রেজিষ্ট্রি নিয়ে সেখানে বসবাসের পাশাপাশি কয়েকটি দোকান ঘর নির্মাণ করেন। পরবর্তীতে এ জমির উপর কুনজর পড়ে স্থানীয় মৃত আবু তালেবের পুত্র কুখ্যাত দাদন ব্যবসায়ী জেলাল, হায়াত আলী এবং মোস্তাকিমের। দাদনের টাকায় ফুলে-ফেঁপে ওঠা এ তিন ভাই নানা সময় পরিবারটির উপর অন্যায়-অত্যাচার চালাতে থাকে। স্থানীয়রা ভয় ও সম্মানহানীর আশঙ্কায় এসব অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায়না। সাইফুল ইসলাম (বোতুল) এবং তার স্ত্রী রেমেকা বিবি গত ১৭ আগষ্ট শ্রমিক লাগিয়ে তাদের জমির একটি মরা আমগাছ কেটে নেয়। এ খবর পেয়ে ওই তিন ভাই ঘটনাস্থলে এসে স্বামী-স্ত্রীকে বেদম মারপিটে আহত করে ফেলে রেখে জোর করে কাটা গাছ নিয়ে যায় এবং ওয়েলডিং দোকানের ক্যাশ ভেঙ্গে মোটা অংকের টাকা লুট করে। পরে স্থানীয়রা অসহায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে দেয়। এর পর থেকেই থানায় মামলা না করতে তারা পরিবারটিকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে।

মহাদেবপুরে ফুড প্যালেস এন্ড সুইটসের উদ্বোধন

Shamol Bangla Ads

নওগাঁর মহাদেবপুরে বৈচিত্রপূর্ণ খাবারের সমাহার নিয়ে ফুড প্যালেস এন্ড সুইটসের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার জনবহুল স্থানে বৈচিত্রময় এ ফুড প্যালেসের অগ্রযাত্রা শুরু করেন স্থানীয় শাহিন আলম (ফিটু) এবং তারেক রহমান। ভিন্ন মাত্রার খাবারের স্বাদ নিয়ে ১৯ আগষ্ট রাতে উদ্বোধনকালীন স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সুধীমহল এবং নানা শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোপালপুরে বিষাক্ত মদ্যপানে ইউপি সদস্যের মৃত্যু পরবর্তী সংবাদ চকরিয়ায় চোর চক্রের সদস্য গ্রেপ্তার : মোটরসাইকেল উদ্ধার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads