ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে বিষাক্ত মদ্যপানে ইউপি সদস্যের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯০
গোপালপুরে বিষাক্ত মদ্যপানে ইউপি সদস্যের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলাল (৩৭) বিষাক্ত মদ্যপান করে বুধবার বিকেলে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মির্জাপুর নয়াপাড়া গ্রামের জোয়াহের আলীর ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ শফিকুল ইসলাম দুলাল সোমাবার মির্জাপুর বাজারের নিতাই চন্দ্র সূত্র ধরের উষা হোমিও হল থেকে মাত্রারিক্ত অ্যালকোহল ক্রয় করে তা পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ক্রমেই তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় ওই রাতেই ঢাকা বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে মির্জাপুর নয়াপাড়া পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে নিতাই চন্দ্র হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি বিষাক্ত অ্যালকোহল বিক্রি করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাদের অভিযোগ নিতাই চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের সাথে এধরনের বিষাক্ত মাদকর ব্যবসা চালিয়ে আসছেন। এতে যুবসমাজসহ বিভিন্ন পেশার লোকজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অভিযোগের বিষয়ে নিতাই চন্দ্র সূত্র ধর বলেন, আমি কোন মাদক বিক্রি করিনা। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।
এব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। যদি সে অ্যালকোহল বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা :রাজশাহী নগর পুলিশের… পরবর্তী সংবাদ মহাদেবপুরে দাদন ব্যবসায়ী ৩ ভাইয়ের অত্যাচারে নাজেহাল একটি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads