চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোরশেদ নামের মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তার কাছে থাকা একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার চোর চক্রের সদস্য মো: মোরশেদ কোনাখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।
পুলিশ জানিয়েছে, পাঁচ মাস আগে চকরিয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের আশফাকুল ইসলাম চৌধুরী লিটনের ভাড়া বাসার প্রধান ফটকের গ্রিল কেটে তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। এঘটনায় মোটর সাইকেলের মালিক লিটন বাদি হয়ে গত ২৭জুলাই চকরিয়া থানায় একটি মামলা করেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গত মঙ্গলবার রাতে চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে মোটর সাইকেলসহ চোর মোরশেদকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার আদালতে সোর্পদ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



















