ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় কলেজছাত্রী গণধর্ষণের অভিযোগে ৫ যুবকের নামে মামলা : আটক ২

খবর টি পড়েছেন : ১৭১
পাইকগাছায় কলেজছাত্রী গণধর্ষণের অভিযোগে ৫ যুবকের নামে মামলা : আটক ২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ দু’যুবককে আটক করেছে। এ ঘটনায় ৫ যুবকের নামে থানায় মামলা হয়েছে।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ শেখপাড়া গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়–য়া কন্যা ঘটনার দিন গত সোমবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে কলেজে যায়। প্রাইভেট পড়া শেষে কলেজ থেকে কলেজ সংলগ্ন মাহমুদকাটি ফুফুর বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় মাহমুদকাটি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌছালে ঐ কয়েকজন যুবক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে একই এলাকার হারুন গাজী (৩৫) এর বাড়ীতে আটকিয়ে রেখে হারুন ও গহর গাজী (৩০) এর সহায়ায় মুনমুন খাঁ (২৩), খোরশেদ গাজী (২৫) ও সুব্রত (২৪) নামে তিন যুবক কলেজ ছাত্রীকে উপর্যপুরি ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার ৫ যুবককে আসামী করে পাইকগাছা থানায় মামলা করে। যার নং- ৩০। এদিকে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুনমুন খাঁ ও হারুন গাজীকে আটক করেছে।

পাইকগাছা থেকে কওমী মাদরাসার ছাত্র নিখোঁজ

খুলনার পাইকগাছা থেকে ইমন (৯) নামে এক কওমী মাদরাসার ছাত্র গত ৩ দিন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইমন উপজেলার চাঁদখালী শামছুল উলুম কওমী মাদরাসার নুরানী মক্তবের প্রথম বর্ষের ছাত্র ও লক্ষ্মীপুর জেলার সদর থানার গন্ধ্যবপুর গ্রামের বিলায়েত হোসেনের পুত্র। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
জানা গেছে, একই এলাকার খলিলুর রহমানের পুত্র তৈয়েবুর রহমানের সাথে তার চাচাতো ভাই ইমন একই মাদরাসায় পড়াশুনা করে আসছিল। ঘটনার দিন গত ২০ আগস্ট থেকে ইমন কাউকে কিছু না জানিয়ে মাদরাসার আবাসিক বোর্ডিং থেকে চলে যায়। গত দিন ধরে তাকে খুঁেজ না পেয়ে এ ঘটনায় তৈয়েবুর বাদী হয়ে বৃহস্পতিবার পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে।

Shamol Bangla Ads

পাইকগাছায় আ’লীগের শোক সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা ও ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারকে হত্যা করার প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে উপজেলা আ’লীগের উদ্যোগে শোক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলিল লেখক সমিতি ভবনে জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, আ’লীগনেতা এস,এম, সুজাউদ্দীন, রতন ভদ্র, আব্দুর রাজ্জক মলঙ্গী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু, বিজন বিহারী সরকার, শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, রিপন মন্ডল, সরদার আনিছুর রহমান, আবুল বাশার বাবুল সরদার, ইকবাল হোসেন খোকন, বেনজির আহম্মেদ বাচ্চু, আজিজুর রহমান, গোলাম রব্বানী, দিবাকর বিশ্বাস, সুকৃতি মোহন সরকার, নির্মল অধিকারী, পবিত্র মন্ডল, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, কাজল কান্তি বিশ্বাস, শেখ মাসুদুর রহমান, এস,এম, রেজাউল হক, হেমেশ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, মুজিবর রহমান সানা, ছাত্রলীগনেতা আবুল কালাম আজাদ, এস,এম, আমিনুর রহমান লিটু ও মৃণাল কান্তি বাছাড়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পীরগঞ্জে দিনে-দুপুরে গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি পরবর্তী সংবাদ দালালদের খপ্পরে পড়ে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads