ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে দিনে-দুপুরে গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

খবর টি পড়েছেন : ১৯২
পীরগঞ্জে দিনে-দুপুরে গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজম রেহমান, ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ শহরের গুয়াগাও মোড়ে এক স্কুল শিক্ষকের বাড়ীর গ্রীল কেটে দুর্ধ্বর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গুয়াগাও গ্রামের স্কুল শিক্ষক ওয়াদুদ আলীর বাড়ীতে হানা দেয় সংঘবদ্ধ চোরের দল। শিক্ষক দম্পতির অনুপস্থিতির সুযোগে চোরেরা ঘরের গ্রীল কেটে ঘরে ঢুকে স্টীলের আলমারী ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা সহ ৭ ভরি স্বর্নালঙ্কার যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। বাড়ীর মালিক তার কর্মস্থলে এবং গৃহবধূ বাচ্চাকে স্কুলে পৌছে দিতে গেলে চোরেরা এ সুযোগকে কাজে লাগিয়ে এ চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ কোন চোরকে গ্রেপ্তার বা চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মোহাম্মদ ইজতেশাম বলেন, দীর্ঘদিন শহরে কোন চুরির ঘটনা ঘটেনি,হঠাৎ করেই চোরের দল এ ঘটনা ঘটিয়েছে, তবে তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দৌলতপুরে সংবর্ধনার খাবার লুট করে নিল ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তী সংবাদ পাইকগাছায় কলেজছাত্রী গণধর্ষণের অভিযোগে ৫ যুবকের নামে মামলা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads