ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দালালদের খপ্পরে পড়ে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল রাণীনগরের এক মহিলার

খবর টি পড়েছেন : ১৯০
দালালদের খপ্পরে পড়ে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল রাণীনগরের এক মহিলার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Naogaon-mapমোঃ সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) : দালালদের খপ্পরে পরে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল নওগাঁর রাণীনগরের জনৈক এক মহিলার। চড়া সুদের উপর ঋন নিয়ে বিদেশ গেলে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল জর্দানের একটি পতিতালয়ে। সব কিছু হারিয়ে গত ৪ দিন ধরে রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।
জানা গেছে, উপজেলার আটগ্রাম কৃষ্ণপুর প্রেমতলি গ্রামের জনৈক ব্যাক্তির স্বামী পরিত্যাক্তা মহিলা (২৬)’র গত ৩ মাস আগে স্থাণীয় ইয়াছিন নামের এক দালালের মাধ্যমে জর্দান যাবার কথা হয় তার। ইয়াছিন বলেছিল তাকে বিদেশে একটি বাসা-বাড়ির কাজ করতে হবে। বেতন চুক্তি করেছিল প্রতিমাস ১৪ হাজার টাকা। রিজিয়ার রয়েছে দু’সন্তান। এক ছেলে নাম আরিফুল ইসলাম (৭) ও মেয়ে স্মৃতি আক্তার (৫)। গত ৫ বছর আগে স্বামীর সংসার ভেঙ্গে যাবার পর দু’সন্তান নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করতেন। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে প্রতিমাসে টাকা পাঠাবে আর পাঠানো টাকায় মানুষের মতো মানুষ হবে দু’সন্তান। ধীরে ধীরে স্বাবলম্বি হবে অর্থনৈতিক ভাবে। কিন্তু দালালদের খপ্পরে পরে সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। ৩ মাস আগে স্বপ্ন পূরন করতে বুকে বড় আশা নিয়ে স্থাণীয় লোকজনদের কাছ থেকে চরা সুদের উপর যোগাড় করে ৭৫ হাজার টাকা। সেই টাকা দিয়ে চলে যায় জর্দান। কিন্তু সেখানে পৌছার পরই পাল্টে যায় তার জীবনের চিত্র। বাসা-বাড়িতে কাজের কথা থাকলেও ওই দেশের দালালরা রাতেই তার সামনে ২ লক্ষ টাকা নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়। একাজে রাজি না হওয়ায় বেদম মারপিট করে প্রাণনাশের হুমকিধামকি দিয়ে বাধ্য করায় তাকে। খবরটি মহিলা জর্দান থেকে বাড়িতে বাবার কাছে জানালে তার বাবা স্থাণীয় গন্যমান্য লোকজনের সহযোগিতা চায় । এসময় গ্রামের কৃঞ্চপুর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবু তাহের বিপ্লব সহ সদস্যরা এগিয়ে আসেন তাকে সহযোগিতা করতে। বিপ্লব জানান, স্থানীয় ইউপি মেম্বার ও গন্যমান্য লোকজন নিয়ে প্রথমে দালাল ইয়াছিনের সাথে দেন দরবার হয় এবং দালাল ইয়াছিন মহিলাকে ফেরৎ দেয়ার জন্য দেড় লক্ষ টাকা দাবি করে। পরে সেটা ১৫ হাজার টাকায় মিটমাট হয়। এর পর গত শনিবার রাতে দেশে ফেরৎ আনা হয় মহিলাকে। বাড়িতে আসার পরের দিন তার শারীরিক অবস্থা দেখে সমিতির সহযোগিতায় তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়া হয় । বর্তমানে ৪ দিন ধরে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগি মহিলা জানায়, বুকে বড় আশা আর চোখে অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গিয়েছিলেন তিনি,কিন্তু দালালরা তাকে স্বপ্ন পূরণ করতে দেয়নি। বরং শারীরিক ভাবে ব্যাপক মারপিট ও যৌন নিপিরণ করা হয়েছে। তার শরীরে নির্যাতনের অনেক ক্ষত রয়েছে বলেও জানান তিনি । তিনি প্রতারক দালালের উপযুক্ত শাস্তির দাবি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছায় কলেজছাত্রী গণধর্ষণের অভিযোগে ৫ যুবকের নামে মামলা… পরবর্তী সংবাদ রামগঞ্জে নকল তেলের কারখানা সিলগালা’র মিথ্যা প্রচার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads