পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে নগদ অর্থসহ সর্বস্ব লুট করেছে দুবৃত্তরা। অচেতন অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের হরিনখোলা গ্রামে।

থানাপুলিশ ও এলাকাসুত্রে জানাগেছে, ঘটনারদিন রাতে দুবৃত্তরা খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দিলে রাতে খাওয়ার পর ডিহিবড়–য়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঙ্গল সরদারের পরিবারের সকলেই অচেতন হয়ে পড়লে এ সুযোগে দুবৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ অর্থসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়। পরে বুধবার সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মঙ্গল সরদার (৪৮), স্ত্রী টুকু রাণী সরদার (৩৫) ও সপ্তম শ্রেণী পড়–য়া কন্যা রাখি সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি খতিয়ে দেখছেন বলে থানার এসআই জালাল খান জানান।
রবিন্দ্র নাথ আহবায়ক, তৃপ্তি রঞ্জন সদস্য সচিব
পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

খুলনার পাইকগাছায় রবীন্দ্রনাথকে আহবায়ক ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেনকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিস্ট উপজেলা হিন্দু, বৌদ্ধ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র নবগঠিত কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মনোহর চন্দ্র সানা, প্রাণকৃষ্ণ দাশ, প্রকাশ ঘোষ বিধান, মুরারী মোহন সরকার, তপন কুমার বাইন, গুরুদাশ রায়, অরবিন্দু কুমার মন্ডল, রনজিৎ নন্দি, দেবব্রত কুমার মন্ডল, নব কুমার গাইন, এ্যাড. শিবু প্রসাদ সরকার, প্রণব কান্তি মন্ডল, জগদিশ রায়, সদস্য রতন ভদ্র, এ্যাড. অজিত কুমার মন্ডল, সমিরণ কুমার সাধু, সন্তোষ কুমার সরদার, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, হিমেশ চন্দ্র মন্ডল, সুভাষ সানা মহিম, নির্মল অধিকারী, শ্যামপদ মন্ডল, দেবব্রত রায়, গৌতম মন্ডল, সুজন সানা, অজিত মন্ডল, অখিল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, আন্দ্রিয় ডি রোজারিও, সুধীর কুমার দাশ, প্রশান্ত কর্মকার, রনজিৎ মন্ডল, বিধান ভদ্র, পংকজ রায়, গোলক বিহারী মন্ডল, সুকৃতি মোহন সরকার, এ্যাড. পিযুষ কান্তি সরকার, কালিপদ মন্ডল, বিভাষিন্দু সরকার, রনজিৎ মন্ডল, চিত্তরঞ্জন বাছাড়, শংকর দেবনাথ, অসিম দাশ, ভবতোষ বাছাড়, পবিত্র কুমার মন্ডল, নিখিল চন্দ্র মন্ডল ও রমেশ চন্দ্র বর্মন।
পাইকগাছায় বজ্রপাতে মহিলাসহ আহত ৪
খুলনার পাইকগাছায় আকষ্কিক বজ্রপাতে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়েরাবাদ গ্রামের ঘের মালিক মোঃ শহীদুল সানার চিংড়ী ঘেরের মাছ ধরার সময় আকষ্কিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই শহীদুলের স্ত্রী ফিরোজা বেগম (৪০), একই এলাকার মৃত আককাছ সানার পুত্র সামছুর আলী সানা (৭০), সিদ্দিক মোল্যার পুত্র নসিমন চালক বাদশা মোল্যা ও কয়রা উপজেলার বানিয়াখালী গ্রামের শাহাবুদ্দিন সানার পুত্র নূর ইসলাম সানা (২৮) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বক্তব্য রাখেন-সং
পাইকগাছায় সিপিবি’র সম্মেলন অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি’র) সম্মেলন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষ্যে বুধবার সকালে এক বর্নাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে, দ্বি-দলিয় মেরুকরনের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল’ শ্লোগানের উপর উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ রশিদ, বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড, প্রশান্ত মন্ডল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল।



















