ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ার কাকারা বনাঞ্চলে চলছে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার ধুম

খবর টি পড়েছেন : ১৭১
চকরিয়ার কাকারা বনাঞ্চলে চলছে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার ধুম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Chakaria Picture 20-08-2014চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল দিনদিন উজাড় হয়ে যাচ্ছে। পাচার হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। ন্যাড়া হয়ে যাচ্ছে পাহাড়। গাছ যখন শেষ হয়ে যাচ্ছে এখন পাহাড় কেটে বিক্রি করা হচ্ছে মাটি। স্থানীয় বনবিটের দূর্নীতিবাজ বন কর্মকর্তা ও কর্মচারীদের অর্থপূর্ণ উধারতায় এসব বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে বলে স্থানীদের অভিযোগ। অপরদিকে একই রেঞ্জের মানিকপুর বনবিটে অধীনে সুরাজপুর-মানিকপুর এলাকায় চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। একদিকে বৃক্ষ নিধন ও পাহাড় কাটা সমান ভাবে চললেও বনবিভাগ একেবারেই নিরব ভূমিকা পালন করছে। পরিবেশবাদিদের অভিযোগ একদিকে গাছ কাটা আরেকদিকে পাহাড় কাটার ফলে পরিবেশেরও মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিবে। একারণে পাহাড়ের মাটি ক্ষয় হয়ে বনাঞ্চলের পার্শ্ববর্তী চকরিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে পড়ার কারণে নদীটি নাব্যতা হারাতে বসছে।

Shamol Bangla Ads

জানা যায়, কাকারা বিট কর্মকর্তা আবদুল হাকিম ওইবনবিটে যোগদানের পর থেকে স্থানীয় কাঠ চোরাকারবারীদের সাথে যোগসাজস করে বনের সৃজিত মূল্যবান বড় বড় গর্জন ও সেগুন গাছ গুলো রাতের আধারে কেটে পাচার করে দিচ্ছে। তার পাশাপাশি বিটের একাধিক এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করে চলছে। তার এসব অপকর্মে সহায়তা করছে স্থানীয় আবদুছ সালাম নামের একব্যক্তি। তিনি নিজেকে ওইবিটের হেডম্যান পরিচয় দিয়ে বিভিন্ন চোরা কাঠ ব্যবসায়িদের সাথে আতাত করে পাহাড়ের গাছ গুলো কেটে পরে করাত দিয়ে সাইজ করে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে দিচ্ছে। তাছাড়াও তাদের আশ্রয় পশ্রয়ে মানিকপুর-সুরাজপুর এলাকায় পাহাড় থেকে একশ্রেণির স্থানীয় মাটি খেকো দুষ্ট প্রকৃতির লোক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এছাড়া বিট কর্মকর্তার সহায়তায় ওইএলাকায় বিভিন্ন এলাকার বহিরাগত লোকজন এসে বনভূমি দখল করে বসতি নির্মাণ করেছে। এ সুযোগে তারা সামাজিক বনায়নের গাছ কেটে বন উজাড় করে দিচ্ছে। এ অবস্থার কারনে সরকারের কোটি টাকার বনজ সম্পদ ও সামাজিক বনায়ন রক্ষা করা যাচ্ছে না। স্থানীয় সজ্ঞবদ্ধ দখলবাজ চক্র বহিরাগত লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সত্যতা যাচাই করতে বিট কর্মকর্তা আবদুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ যদি সংশ্লিষ্ট বনবিভাগের উর্ধতন কর্তৃপক্ষ সরজমিনে বনবিট এলাকায় তদন্তে যায় তাহলে সদ্য কাটা গর্জন গাছের একাধিক মুথা পাওয়া যাবে ও পাহাড় কাটার দৃশ্য স্ব-চোক্ষে ধরা পড়বে। এব্যাপারে ফাশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি জানান, যদি এধরণের অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় চোর চক্রের সদস্য গ্রেপ্তার : মোটরসাইকেল উদ্ধার পরবর্তী সংবাদ ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads