এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় চলতি আমন মৌসুমে ৭হাজার ২৫০হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে অগ্রগতি ফলাফল হয়েছে ৭হাজার ১৮০হেক্টর। গত ১২-১৩ মৌসুমে ২৮৯৬৬ মে.টন খাদ্যে চাহিদার বিপরীতে উপজেলায় মোট খাদ্যের উৎপাদন দেখানো হয়েছে ৫০হাজার ৬শ ৪মে.টন। নতুন ৯টি কৃষি ব্লক সৃষ্টি করে পেকুয়ার কৃষি উৎপাদন বৃদ্দির পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানাগেছে। পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে উন্নত ফলন শীষ চাষাবাদ করা হয়েছে ৬হাজার ৭শ ৫হেক্টর ও স্থানীয় বীজে চাষাবাদ করা হয়েছে ৪৭৫হেক্টর জমিতে। উপজেলায় উপকূলীয় কৃষি জমি রয়েছে ৬হাজার ৩শ হেক্টর ও লবণাক্ত ভুমি চিহ্নিত করা হয়েছে ৫হাজার ২শ হেক্টর। এর পুর্বে আউশ চাষাবাদ করা হয়েছে ২হাজার ৮শ ৭৭হেক্টর জমিতে। আউশেও উফশি চাষ করা হয়েছে ১হাজার ৫শ ৪০হেক্টর ও স্থানীয় বীজে চাষাবাদ করা হয়েছে ৩০হেক্টর জমিতে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, পেকুয়ার ৭ইউনিয়নে কৃষি ব্লক ছিল ১২টি। বর্তমানে প্রতি ইউনিয়নে ৩টি করে ব্লক তৈরী করা হয়েছে। মগনামা ও টইটং ইউনিয়নে পূর্বে ব্লক ছিল মাত্র ১টি করে। সেখানে আরো ২টি ব্লক করা হয়েছে। পেকুয়া সদর, বারবাকিয়া, রাজাখালী, শিলখালী ও উজানটিয়ায় পূর্বে ২টি করে ব্লক ছিল সেসব ইউনিয়নে এখন নতুন ১টি করে নতুন কৃষি ব্লক করা হয়েছে।









