ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ সহোদর দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুরে ২ সহোদর দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর প্রতিনিধি : শেরপুরে দাদন ব্যবসায়ী দুই সহোদরের নামে মামলা হয়েছে।  এরা হচ্ছেন উপজেলার হাতিআগলা গ্রামের ২ সহোদর  উজ্জল ও রঞ্জু মিয়া। ১৯ আগষ্ট মঙ্গলবার সকালে শ্রমজীবী হুরমুজ আলীর আনীত অভিযোগ এফআইআর এর নির্দেশ দেন আদালত।
জানা যায়, ওই ২ সহোদর সমিতির নামে চড়া দাদনে ব্যবসা করে আসছিল। সম্প্রতি হুরমুজ আলীকে ১০ হাজার টাকা ঋণ প্রদান করে তারা। আংশিক অর্থ পরিশোধের পর দাদন ব্যবসায়ীরা আরও ২৫ হাজার টাকার দাবিতে চাপ সৃষ্টি করে হুরমুজ আলীর পরিবারকে। বাধ্য হয়ে ২ প্রতিবন্ধী সন্তানসহ স্বপরিবারে ঢাকায় চলে যায় হুরমুজ আলী। এদিকে দাদন ব্যবসায়ীরা হুরমুজ আলীর বসতবাড়ী ভাংচুর করে নিয়ে যায়। খবর পেয়ে নিরীহ হুমুজ আলী বাড়ি এসে আদালতে মামলা দায়ের করলে আদালত সদর থানার ওসিকে পিটিশনটি এফআইআর হিসেবে গণ্যের আদেশ দেন।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী এড. আলমগীর কিবরিয়া কামরুল জানান, সমিতির নামে পেশিশক্তির মাধ্যমে গ্রামে গ্রামে চড়া সুদ আদায় করে সাধারণ মানুষদের নিঃস্ব করছে ওইসব দাদন ব্যবসায়ীরা। এদের দৌরাত্ম বন্ধে আদালত যথাযথ আদেশ দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লক্ষ্মীছড়িতে ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত পরবর্তী সংবাদ বঙ্গোপসাগরে গণডাকাতি : ২৫ মাঝিকে অপহরন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads