ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

খবর টি পড়েছেন : ১৮১
লক্ষ্মীছড়িতে ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। ১৯ আগষ্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে সাংবাদিকরা এ স্বাক্ষাত করেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান সাংবাদিকদের সাথে খোলা মেলা কথা বলেন এবং এ উপজেলার উন্নয়নে যে কোন পরামর্শ, সমস্যা সমাধানে যত ব্যস্ততাই থাক না কেন অবগত করার পাশাপাশি সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানান। তিনি বলেন, সরকারের যতগুলো সংস্থা রয়েছে সেবা প্রদানকারি এবং সেবা গ্রহণকারি এর মাঝে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে সংবাদ পত্র ও সাংবাদিকরা। সাংবাদিকরা তৃতীয় মাত্রায় অবস্থান করে সঠিক তথ্য ও চিন্তা-চেতনা তুলে ধরে এলাকার উন্নয়নে নানা ভূমিকা রাখতে পারে। লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোবারক হোসেন, এলাকার নানা দিক তুলে ধরে কথা বলেন। এছাড়াও টাতু মনি চাকমা (ভোরের কাগজ/ নিউজ টুডে ডট কম), তালাত মাহমুদ শিশির (দৈনিক অরণ্যবার্তা), মো: আবুল কাশেম (দৈনিক পূর্বদেশ/সিএইচটিনিউজ২৪ডটকম) ও মো: রুবেল হোসেন (সিটিজিটাইমস২৪ডটকম) উপস্থিত থেকে নানা মতামত ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ার খর্ণিয়ায় ব্র্যাকের শষ্য কর্তন ও মাঠ দিবস… পরবর্তী সংবাদ শেরপুরে ২ সহোদর দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads