ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে গণডাকাতি : ২৫ মাঝিকে অপহরন

খবর টি পড়েছেন : ১৯৪
বঙ্গোপসাগরে গণডাকাতি : ২৫ মাঝিকে অপহরন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

dakatiএস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) : চালনার বয়া এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা কুয়াকাটার ২৫ টি ট্রলারে গন ডাকাতি করে ৫টি ট্রলারসহ ২৫ জন মাঝিকে মুক্তি পনের দাবিতে অপহরন করেছে । সোমবার রাতে সশস্ত্র ডাকাতের হামলায় অন্তত ১০ জেলে আহত হয়েছে।

Shamol Bangla Ads

আলীপুর মৎস্য আড়ৎদার সমিতি সূত্রে জানাগেছে, সোমবার রাত ১০ টার দিকে চালনার বয়া এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে অর্ধশতাধিক জলদস্যুর একটি সশস্ত্র দল একত্রে থাকা কুয়াকাটা এলাকার ২৫ টি ট্রলারে গন ডাকাতি করেছে। ডাতরা অর্তকিত হামলা চালিয়ে জেলেদের বন্দুক ও দেশী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারধর করে। এসময় সশস্ত্র ডাকাতের হামলায় অন্তত ১০ জেলে আহত হয়েছে। জলদস্যুরা ট্রলারে থাকা মাছ ,জালানী তেল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। গন ডাকাতি শেষে তারা ৫টি ট্রলারসহ ২৫ জেলেকে মুক্তি পনের দাবিতে অপহরন করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে মৎস্য বন্দর মহিপুর আলীপুর ফিরে আসা জেলেরা ঘটনার সত্যতা স্বীকার করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২ সহোদর দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ মুষলধারে বৃষ্টিতে স্থবির কলারোয়ার জনজীবন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads