ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ার খর্ণিয়ায় ব্র্যাকের শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৬
ডুমুরিয়ার খর্ণিয়ায় ব্র্যাকের  শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamolডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক’র কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় আউশ ধানের শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার খর্ণিয়া ব্লকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্প কর্মকর্তা মিতালী আকতারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি’র বক্তব্যদেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তফা জামান ও উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপ-পরিচালক কাজী আনিমুজ্জামান, কৃষিবিদ পংকোজ কান্তি মজুমদার, উদ্যান তত্ববিদ বিনয় কৃষ্ণ সাহা, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুণ অর রশিদ, উদ্যান বিশেষজ্ঞ মোঃ ফয়েজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্র্তা মোঃ নজরুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য শেখ হজরত আলী, কৃষক বিশ্বজিত দে প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচি’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল আউয়াল চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের প্রচেষ্টায় আউশ ধানের বাম্পার ফলন হওয়ায় উপস্থিত কৃষক-কিষানীদের ভবিষ্যতে চাষাবাদ করতে উৎসাহিত করেন এবং উপকার ভোগী চাষীরাও আশাতীত ধান পেয়ে আনন্দিত হয়েছেন। শষ্য কর্তন শেষে এক পরিসংখ্যানে দেখা গেছে একর প্রতি ৭০ মণ হাইব্রিড শক্তি-২ জাতের আউশ ধান উৎপাদিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটোরে প্রাইভেটকারের এসি বিষ্ফোরণে দগ্ধ ৩ পরবর্তী সংবাদ লক্ষ্মীছড়িতে ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads