নরসিংদী প্রতিনিধি : ফুটবল খেলাকে কেন্দ্র করে রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ও আদিয়াবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় ও কলেজ দলের খেলোয়াড়দের মধ্যে এক সংঘর্ষে কমবেশী ২০ জন খেলোয়াড় ও সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদনান (১৩), শাহীন (১৫), ইমান আলী (১৫), স্বপন (১৬), মেহেদী (১৫) নামে ৫ জন ছাত্রকে স্থানীয় জেবন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

জানা গেছে, ১৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রায়পুরা পশ্চিমাঞ্চল আন্তঃস্কুল জোন ফুটবল ফাইনাল খেলা ছিল। এতে অংশগ্রহন করে গ্র“প চ্যাম্পীয়ন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় খেলোয়াড় দল এবং আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় খেলোয়াড় দল। খেলা শুরু হবার ১০ মিনিটের মাথায় আদিয়াবাদ স্কুল দলের একজন খেলোয়াড় মারাত্মক ফাউল করে। বিষয়টি চৌকস রেফারী আহমেদুল কবির এরশাদের দৃষ্টিগোচর হলে তিনি উল্লেখিত খেলোয়াড়কে হলুদকার্ড প্রদর্শন করেন। এ নিয়ে আদিয়াবাদের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে রেফারী এবং বালুয়াকান্দির খেলোয়াড়দের উপর উত্তেজিত হয়। এক পর্যায়ে আদিয়াবাদ স্কুল দলের খেলোয়াড় আপেল ও বহিরাগত নুরেআলমের নেতৃত্বে একদল উশৃংখল সমর্থক বালুয়াকান্দির খেলোয়াড়দের উপর ঝাপিয়ে পড়ে। তারা খেলোয়াড়দেরকে কিল-ঘুষি, লাথি মারতে থাকে এবং অন্যান্য ছাত্র ও সমর্থকরা মাঠে খেলোয়াড়দের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ অবস্থায় বালুয়াকান্দির অন্তত ২০ জন খেলোয়াড় ও সমর্থক আহত হয়। এ অবস্থায় খেলা পন্ড হয়ে যায়।
নরসিংদীতে ছাত্রদল নেতাকে বীভৎসভাবে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা
বাড়ী থেকে ডেকে নিয়ে জায়েদুল ইসলাম দোলন (১৮)নামে এক ছাত্রদল নেতাকে বীভৎসভাবে কুপিয়েছে ছাত্রলীগের একদল সন্ত্রাসী। গত সোমবার দুপুরে নরসিংদী সরকারী কলেজ ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটেছে। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে,তার মাথা ও শরীরে প্রায় শতাধিক সেলাই দেয়া হয়েছে।
নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার রমজান আলীর পুত্র এই দোলন নরসিংদী সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এবছর সে নরসিংদী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সোমবার দুপুরে নকীব নামে ছাত্রলীগের এক সন্ত্রাসী একটি মোবাইল সেট নিয়ে সৃষ্ট বিরোধ মিমাংসার কথা বলে তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। সে প্রথমে নরসিংদী সরকারী কলেজে যায় সেখান থেকে তাকে নিয়ে নকীব, নামুল ও সোহাগের নেতৃত্বে একদল ছাত্রলীগ সন্ত্রাসী স্থানীয় রেসিডিন্সিয়াল কলেজের সামনে একটি বালির মাঠে নিয়ে যায়। সরল বিশ্বাসে দোলন তার বন্ধু জনি ও তৌহিদকে নিয়ে ঘটনাস্থলে যাবার সাথে সাথেই নকীবের সহযোগীরা দোলন, জনি ও তৌহিদকে পিস্তল উচিয়ে জিম্মী করে ফেলে। এসময় কিছু বুঝে উঠার পূর্বেই নকীব তার হাতে থাকা চাপাতি দিয়ে দোলনকে কুপাতে থাকে। এসময় জনি তাকে রক্ষা করতে গেলে তারা জনিকেও কুপিয়ে আহত করে। এ অবস্থায় দোলন, জনি ও তৌহিদ চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে নকীব তার সতীর্থ সন্ত্রাসীদেরকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।



















