ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরপুর উপজেলার নবাব সিরাজউদ্দৌলা কলেজ এমপিওভুক্ত করার দাবী

খবর টি পড়েছেন : ৩৫৯
মিরপুর উপজেলার নবাব সিরাজউদ্দৌলা কলেজ এমপিওভুক্ত করার দাবী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এইচএসসি পরীক্ষায় মিরপুর উপজেলার নবাব সিরাজ-উদ্দৌলা কলেজে এবারে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কলেজটি মোট ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৭ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার দাঁড়িয়েছে ৪২ শতাংশ। মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাইফুন ব্রীজ সংলগ্ন জিকে সেচ প্রকল্পের পরিত্যক্ত জায়গায় তৎকালীন বারুইপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, স্থানীয় মান্যগন্য ব্যক্তি, শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে ২০০০ সালে শুরু করা হয় নবাব সিরাজ-উদ্দৌলা কজে। সেই থেকে এ কলেজের পথচলা শুরু। কলেজপি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৪ বছরেও এমপিও ভুক্তি হয়নি উপজেলার মধ্যে ২য় সারির এই কলেজটি। শিক্ষক-কর্মকর্তাসহ মোট ২৩জন অসহায়ের মধ্যে জীবনযাপন করলেও কলেজের শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করে আসছে শিক্ষকরা। নাম প্রকাশ না ককরার শর্তে এক শিক্ষক জানান, আমি এই কলেজের শুরু থেকেই এখন পর্যন্তও আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু আফসোস এইযে এখন পর্যন্ত এই কলেজপি এমপিও ভুক্ত না হওয়ায় দুঃসহর মধ্যে জীবন পার করছি। তার মতো আরো বেশ কছিু শিক্ষক এখন পর্যন্তও অপক্ষোয় আছে এই কলেজটি এমপিওভুক্ত হওয়ার। কলেজটির অধ্যক্ষ মুহাঃ ফরিদ উদ্দিন বলেন, বর্তমান সরকারের তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু কয়েকবার এই কলেজের এমপিও ভুক্ত করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় আমরা ২৩ জন শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী পরিবার পরিজন নিয়ে অসহায়ের মধ্যে দিনাতিপাত করছি। তিনি বলেন আমরা সেই শুরু থেকেই শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করে আসছি। ফলে এই প্রতিষ্ঠান মিরপুর উপজেলা মধ্যে বরাবরই ভালো ফলাফল অর্জন করে আসছে। তারপরেও এমপিভুক্ত হলে আমরা উপজেলার শ্রেষ্ট বিদ্যাপীঠ হিসেবে উপজেলার মধ্যে অবস্থান তৈরী করতে পারবো বলে আশা ব্যক্ত করেন। মামুন-অর রশীদ নামের এক শিক্ষক প্রায় ১০ বছর শ্রম দিয়েছে এই কলেজের জন্য। শুরু থেকে তিনি এই কলেজের সাথে ছিলেন। তিনি আক্ষেপ করে বলেন আমি যদি এ্ কলেজে না ঢুকে অন্য কোন প্রতিষ্ঠানে যেতাম বা কাজ করতাম তবে আমি খুবই ভালো করতাম। এই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত আবু বক্কর সিদ্দিক প্রিন্স বলেন, এই কলেজটি এমপিওভুক্ত না হওয়া স্বত্বেও শিক্ষকরা যেভাবে পড়ালেখা করাতেন যার ফলশ্র“তিতে আমি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছিলাম। এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে এই এলাকার কলেজটির। আর তাই শুধূ এই কলেজের শিক্ষক,কর্মকর্তা কর্মচারীর দাবীই নয় সমগ্র এলাকাবাসীর দাবী যেন এই কলেজটি এমপিওভুক্ত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ রায়পুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত… পরবর্তী সংবাদ নাটোরে প্রাইভেটকারের এসি বিষ্ফোরণে দগ্ধ ৩

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads