ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

খবর টি পড়েছেন : ১৯৮
ঝালকাঠিতে হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ মহাত্মা হ্যানিম্যানের আবিষ্কৃত চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষে ঝালকাঠিতে একটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় নজরুল একাডেমিতে সোমবার রাতে হোমিওপ্যাথি চিকিৎসকসহ বিশিষ্টজনদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর এসএম শাহজাহান এতে সভাপতিত্ব করেন। সভায় কলেজের নাম ‘ঝালকাঠি হোমিওপ্যাথি কলেজ’ রাখা এবং প্রাথমিকভাবে নজরুল একাডেমিতে কলেজের অস্থায়ী কার্যালয় পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রফেসর এসএম শাহজাহানকে সভাপতি এবং ডা. মাখন লাল হালদারকে সেক্রেটারি কাম কোষাধ্যক্ষ করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- ডা. একেএম জাফরউল্লাহ, ডা. এবিএম ফয়েজুর রহমান, ডা. এসএম নজরুল ইসলাম, ডা. মুনিরুল ইসলাম, ডা. মোঃ শাহাব উদ্দিন খলিফা, ডা. মোঃ বাবুল হোসেন, ডা. আবদুর রশীদ হাওলাদার, ডা. লিয়াকত আলী শামিম ও ডা. মোঃ জাকির হোসেন।

সমকালের বরিশাল ব্যুরো প্রধানের উপর সন্ত্রাসী হামলায় ঝালকাঠিতে সাংবাদিকসহ বিভিন্ন মহলের তীব্র নিন্দা

Shamol Bangla Ads

দৈনিক সমকালের ব্যুরো প্রধান বরিশাল প্রেসক্লাব সেক্রেটারি পুলক চ্যার্টাজির উপর সšা¿সী হামলায় হামলার ঘটনায় ঝালকাঠি ও রাজাপুরের সাংবাদিক মহল, জনপ্রতিধিসহ সব মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। দোষী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও কঠিন বিচার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ঝালকাঠি মিডিয়া ক্লাবের সভাপতি সময়টিভির প্রতিনিধি পলাশ রায়, সেক্রেটারি অলোক সাহা, রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি আউয়াল গাজি (দৈনিক জনতা), রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রহিম রেজা (দৈনিক সমকাল, দৈনিক মতবাদ, আজকের পরিবর্তন ও বাংলানিউজ), রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক আহসানুল কবির মামুন (আমারদেশ), এনামুল হক (নয়াদিগন্ত ও পূর্বাঞ্চল), বদরুদ্দীন তোতা মৃধা (বাংলাদেশ সময়), সাইদুল ইসলাম (সংগ্রাম), মোঃ অহিদ সাইফুল (আজকালের খবর ও মানবকণ্ঠ), মোঃ সিদ্দিক আকন (ভোরের অঙ্গীকার ও ভোরের পাতা), বরকত হোসেন মৃধা (মাইটিভি ও বরিশাল বার্তা), মাইনুল হক লিপু (চ্যানেল নাইন ও বরিশাল প্রতিদিন), খালিদ হাসান সুমন (আলোকিত বরিশাল), মোঃ জামাল হোসেন (আজকের প্রত্যাশা ), রুহিদাশ বিশ্বাস (আজকের বরিশাল), নুর হোসেন হৃদয়, সাইফুল আজম রিপন (ক্রইম ওয়াজ), মিজানুর রহমান পনা (সমবাদ), সাংবাদিক এনামুল হোসেন খান, আবুবকর, সেলিম রেজা, খায়রুল ইসলাম পলাশ, কামরুল হাসান রানা, জুয়েল তালুকদার, সাইফুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ছাড়াও উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগার, জাতীয় মানবাধিকর ইউনিটি, এক পলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ধানসিঁড়ি বহুমুখী সংগঠন ও শেখ রাসেল স্মৃতি সংসদ, পালট বড়ইয়া প্রতিবন্ধী সমিতি ও পাঠাগার এর উপজেলার বারবাকপুর শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সন্ত্রীদের গ্রেফতার ও কঠিন বিচার দাবি জানিয়েছেন।

কাঠালিয়ায় গ্রীষ্মকালীন খেলাধুলা শুরু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ- স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন খেলাধুলা মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠির কাঠালিয় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ফুটবল, সাতার ও মেয়েদের বলিবল ও হ্যান্ডবলসহ ৫ টি ইভেন্টে ছেলে মেয়েদের পৃথক ২টি গ্র“পে অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নান্দাইলে স্কুলছাত্রী মিমের চিকিত্সার সাহায্যের আবেদন পরবর্তী সংবাদ রায়পুরায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads