ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে প্রাইভেটকারের এসি বিষ্ফোরণে দগ্ধ ৩

খবর টি পড়েছেন : ১৯৬
নাটোরে প্রাইভেটকারের এসি বিষ্ফোরণে দগ্ধ ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রাইভেটকারের এসি পাম্প বিষ্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। নাটোর সদরের বড় হরিশপুর বাইপাস এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

আহতরা হলেন- একই এলাকার গ্যারেজ মালিক বাচ্চু মিয়া (৬০), তার ছেলে আবু বক্কর (২৪) ও মিস্ত্রি রাজু মিয়া (২১)।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, মঙ্গবার দুপুর ১টার দিকে বড় হরিশপুর বাইপাস মোড় এলাকার মোসলেম মার্কেটে প্রাইভেটকার মেরামত করার সময় এসি পাম্পে বিষ্ফোরণ ঘটে। এতে তিন জন দগ্ধ হন।
তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় সম্প্রচার নীতি প্রত্যাহারের দাবীতে পুলিশী বাঁধার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি । মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের নীচাবাজার ছায়াবাণী মোড়ের দিকে এগুতে গেলে জেলা পরিষদ হলের সামনে পুলিশ বাঁধার মুখে পড়ে। মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নেতৃত্ব দেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিরপুর উপজেলার নবাব সিরাজউদ্দৌলা কলেজ এমপিওভুক্ত করার দাবী পরবর্তী সংবাদ ডুমুরিয়ার খর্ণিয়ায় ব্র্যাকের শষ্য কর্তন ও মাঠ দিবস…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads