চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ও জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি মাগুরায় চোরাচালানবিরোধী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, চশমা, ছাতা ও সয়াবিন বড়ি। এছাড়াও উপজেলার ধোপাখালী বিওপি ও উথলী বিশেষ ক্যাম্পে ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করে।

বাংলাদেশ বর্ডার গার্ড চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ ও জীবননগর সীমান্ত ফাঁড়ি কমান্ডার সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে যৌথ অভিযান পরিচালনা করেন মাগুরার পাকা রাস্তার ওপর। সঙ্গীয় জওয়ান নিয়ে এসময় তারা ওই স্থানে ওত পেতে বসে থাকেন। এসময় যশোর থেকে ঢাকাগামী র্যা¤ে॥^া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ভারতীয় ২ হাজার ৫০ মিটার ভারতীয় থান কাপড়, ১ হাজার ৬৮০ পিস ছাতা ও ৫০ কেজি সয়াবিন বড়ি উদ্ধার করেন। উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা বলে টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
এছাড়াও উপজেলার ধোপাখালী বিওপি’র টহল কমান্ডার মিজানুর রহমান সঙ্গীয় জওয়ান নিয়ে মাধবখালী মাঠে অভিযানে চালিয়ে ৩১ বোতল মদ উদ্ধার করেন। একই দিন উথলী বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার নাজমুল হক সঙ্গীয় জওয়ান নিয়ে মানিকপুর মাঠে অভিযান চালিয়ে ৩৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
দামুড়হুদায় ভারতীয় চশমা ও ফেনসিডিল আটক

জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩০০ পিস ভারতীয় চশমা ও ৩৬ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মালের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। মঙ্গলবার ভোর ৫ টার দিকে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা মেমনগর ব্রীজের কাছে সীমান্ত থেকে ছেড়ে আসা একটি করিমনকে গতিরোধ করে। এসময় করিমন তল্লাশি করে ভারতীয় চশমা আটক করে। একই সময়ে, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মহসিন আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল আটক করে।
চুয়াডাঙ্গায় মহিলাসহ গ্রেফতার ৭
চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান সঙ্গীয়ফোর্স নিয়ে দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় সদর উপজেলার বেলগাছি গ্রামের নুর ইসলামের স্ত্রী জায়তুন খাতুন (৩৫), একই গ্রামের আনসার আলীর ছেলে জাহিদ (২৪), সরিষাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩০), ডিঙ্গেদহ গ্রামের গফুর জোয়ার্দ্দারের ছেলে আব্দুল মজিদ (২৭), শহরের বড় মসজিদপাড়ার মৃত ইলাত আলীর ছেলে হামিদ (৫০) ও দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের দোয়াত শেখের ছেলে শহিদ শেখ (৩২) ও একই গ্রামের রিফাত আলীর ছেলে ফরহাদকে (২৫) গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে।



















