ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমকালের বরিশাল ব্যুরো প্রধানের উপর হামলার প্রতিবাদে আমতলীতে প্রতিবাদ সভা

খবর টি পড়েছেন : ১৮৪
সমকালের বরিশাল ব্যুরো প্রধানের উপর হামলার প্রতিবাদে আমতলীতে প্রতিবাদ সভা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমতলী প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস.এম নাসির মাহমুদ, সহ-সভাপতি এম. সাঈদ খোকন, বাসস প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল (প্রমুখ)। বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

আমতলীতে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

Shamol Bangla Ads

বরগুনার আমতলীতে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় আমতলী উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মজিবুর রহমান ,মহিলা ভাইস-চেয়ারম্যান , মোসাঃ মাকসুদা আক্তার জোসনা ,যুবলীগ সভাপতি ও বি আরডিবির চেয়ারম্যান জি এম ওসমানী হাসান আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা , উপজেলা কৃষি অফিসার এস ,এম. বদরুল আলম । মেলা উপলক্ষে একটি র‌্যালি আমতলী উপজেলা পরিষদ বের হয়ে র‌্যালী আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

আমতলীতে কোর্টে রায়ের পরও জমি ভোগ করতে পারছেনা একটি অসহায় পরিবার

বরগুনার আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের জাহানারা বেগম হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরও প্রভাবশালী মহলের কারণে জমি ভোগ দখলে যেতে পারছেন না। জমি ভোগ দখলে গেলেই প্রভাবশালীরা লাঠি-শোঠা, রামদার ভয় দেখিয়ে জমিতে যেতে দিচ্ছেন না তারা। জমি দখলের জন্য জাহানারা বিভিন্ন মহলে এমন কি থানায় ধর্না ধরেও কোন ফল পাচ্ছে না। জাহানারা জানায় টেপুরা মৌজায় সি,এস-৩৬ নং খতিয়ানে ৮ একর ৯৮.৫০ শতাংশ জমির দখল স্বত্ত্ব আদায়ের জন্য বরগুনা জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। জেলা জজ আদালত উক্ত জমি জাহানারা বেগমের পক্ষে রায় দিলে বিরোধী পক্ষ রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগ এ আপিল করলে মহামান্য হাইকোর্টও জাহানারার পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায়ের পর জাহানারা গং তাদের জমিতে গেলে এলাকার প্রভাবশালী কালাম মাতুব্বর, বশির মাতুব্বর, আলম মাতুব্বর, আলমগীর মাতুব্বর এদের বাধা ও হুমকীর কারনে জাহানারা জমিতে যেতে পারছে না। জাহানারা উক্ত জমি ফিরে পাওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরছে।

আমতলীতে ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

Shamol Bangla Ads

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান কে আহবায়ক মো. মতিন খান কে ১নং যুগ্ম আহবায়ক ,মো. হালিম, মো. জুয়েল, আব্দুল্লাহ আল মামুন (সবুজ) ও মো. মিজান কে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ আগষ্ট জেলা ছাত্রলীগ এ কমিটি অনুমোদন করেছেন বলে নবনির্বাচিত কমিটির আহবায়ক মো. নুরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পত্নীতলায় মটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গা বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads