খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার খানসামা উপজেলায় খানসামা শহরের কোল ঘেষে আত্রাই নদী বয়ে চলেছে । খানসামা উপজেলা বাসীর অনেক দিনের স্বপ্ন সেই নদীতে আত্রাই সেতু অবস্থিত । সেতুর পূর্ব প্রান্তে বাঁধ থাকলেও পশ্চীম পাড়ে কোন বাঁধ নেই । প্রতি বছর বর্ষা মৌসুমে একটু করে ভাঙ্গন দেখা দেয় । এভাবে নদীর পাড় ভাঙ্গতে থাকলে কয়েক বছরের মধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে যাবে এলাকার ৫০০ টি পরিবার সহ অন্যান্য স্থাপনা । নদীর পশ্চীম পাড়ে প্রায় ৫০০ টি পরিবার বসবাস করে । খানসামা হইতে বীরগঞ্জ যাওয়ার পাকা রাস্তা অবস্থিত । মুল সেতুর পশ্চীম পাড়েই রয়েছে একটি বাজার , একটি সরকারী প্রাইমারী স্কুল, একটি পেট্রোল পাম্প রহিয়াছে । এলাকা বাসীর দাবী সেতু রক্ষা বাঁধ হলেই তাদের এলাকার ৫০০টি বাড়ী নদী গর্ভে বিলিন হওয়া থেকে রক্ষা পাবে। বর্তমানে কমপক্ষে তিন কিলোমিটার এলাকা সহ আত্রাই সেতু হুমকির সম্মুখিন।

অত্র এলাকার স্থানীয় বাসিন্দা মো: হবিবর রহমান হবি জানান, রাতের বেলা কখন আমরা নদীতে ভাসিয়ে যাবো জানিনা। এলাকার জনগণের দাবি, বর্তমান সরকারের উন্নয়নের ধারা যেখানে অব্যাহত সেখানে তাদের এলাকা রক্ষা হোক। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দুষ্টি কামনা করছেন তারা।



















