ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও শীর্ষে সাকিব

খবর টি পড়েছেন : ১৮৬
আবারও শীর্ষে সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sakib al hasanশ্যামলবাংলা ডেস্ক : ৬ মাসেরও বেশি সময় ধরে টেস্ট খেলেননি সাকিব আল হাসান। তবুও আইসিসির টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এলেন বাংলাদেশের সেরা তারকা। সাকিবের কৃতিত্বের চেয়ে এতে প্রভাব রেখেছে প্রতিদ্বন্দ্বীদের খারাপ খেলা। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর বাংলাদেশ আর কোন টেস্ট খেলেনি।
ম্যানচেস্টার টেস্টের পর ১১ অগাস্টের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। সাকিব তখন ছিলেন ৩ নম্বর স্থানে। পঞ্চম টেস্টে ভারতের ভরাডুবির পর দুই নম্বরে নেমে গেছেন অশ্বিন (রেটিং ৩৫৭)। ১২ অগাস্ট শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ভালো না করায় ভারনন ফিল্যান্ডারেরও রেটিং কমেছে (৩৪৮)। তাই ৩৬৪ রেটিং নিয়ে সাকিব উঠে এসেছেন শীর্ষে।
২০১১ সালের ১৭ ডিসেম্বর ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং নিয়ে প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আচরণবিধি লঙ্ঘন : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি… পরবর্তী সংবাদ বাঐশোনায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads