ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঐশোনায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ২৩৭
বাঐশোনায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

IMG_20140819_163636 copyনড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐশোনা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক ১৯ আগষ্ট মঙ্গলবার হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বাঐশোনা ইউনিয়ন আওয়ামীলীগ নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি উদযাপন করে।
বিকাল ৩টায় যোগানীয়া বাজারে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে শেষ হয়। বেলা ৪ ঘটিকায় যোগানীয়া বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক বালাউদ্দিন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি। বিশেষ অতিথির বক্তৃতা দেন কালিয়া উপজেলা চেয়ারম্যান খাঁন শামীম রহমান ওসি। এছাড়া বক্তৃতা করেন বাঐশোনা ইউপি চেয়ারম্যান শাহ্ ফুরকান মোল্যা, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক কায়েসুজ্জামান কচি, বর্তমান সভাপতি খাঁন জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান উজ্জ্বল ও নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মাহ্বুবুল আলম প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক বিএম টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশীষ ভট্টাচার্য, বর্তমান সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, যুব নেতা দিপু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অবহেলিত নড়াইল-১ আসনের জনপদকে বাংলাদেশের একটি সমৃদ্ধশালী জনপদে রুপান্তরিত করার প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান। এছাড়া সকলকে সক্রিয় হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার আহবান জানান তিনি। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “খালেদা জিয়ার জন্মদিন ৩ টি, ১৫ আগষ্ট বাঙ্গালী জাতীর সবচেয়ে বেদনাদায়ক দিন, যেদিন জাতি তাদের মহান পথপ্রদর্শক এবং জাতীয় অভিভাবক কে হারায়। মিথ্যাভাবে খালেদা জিয়া ১৫ আগষ্টকে জন্মদিন হিসাবে উল্লাসের সাথে পালন করেন, এটা বাঙালী জাতির জন্য কলঙ্কের ব্যাপার।” সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলের পর গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও শীর্ষে সাকিব পরবর্তী সংবাদ উইন্ডিজে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads