ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘন : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২০৭
আচরণবিধি লঙ্ঘন : শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jorimana 1স্টাফ রিপোর্টার : আচারণবিধি লঙ্ঘনের দায়ে শেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় পৌর শহরের খোয়ারপাড় মোড় এলাকায় ওই অর্থদন্ড দেওয়া হয়।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই সভায় আচরণবিধি লঙ্ঘন করে আলোকসজ্জা করণের সংবাদ পেয়ে ছুটে যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মামুন আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম। পরে ঘটনাস্থল থেকে নবী হোসেন নামে একজনকে আটক করে সংশ্লিষ্ট প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক নবী হোসেনকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং জরিমানার টাকা আদায় হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত পরবর্তী সংবাদ আবারও শীর্ষে সাকিব

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads